টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড জিম্বাবুয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপালের রেকর্ড ভেঙে দিলেন সিকান্দর রাজা-রা। এতদিন টি টোয়েন্টি সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নেপালের দখলে। গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে চার উইকেট হারিয়ে ৩৪১ রান তুলেছিল দলটি। আজ বুধবার (২৩ অক্টোবর) সেই রেকর্ড গুঁড়িয়ে দিলেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে হারিয়ে ৩৪৪ রান তুলেছেন। অধিনায়ক সিকান্দর রাজা একাই করেছেন ১৩৩ রান। তাও মাত্র ৪৩ বলে।

নাইরোবির রুয়ারাকা স্পোর্টস ক্লাব মাঠে এদিন প্রথমে ব্যাট করতে নেমেই তাণ্ডব শুরু করে দেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। অপেক্ষাকৃত দুর্বল গাম্বিয়ার বোলারদের নিয়ে ছেলেখেলা করতে থাকেন দুজনে। বেনেট ২৬ বলে ৫০ রান করেন। আর ১৯ বলে ৬২ রান করেন মারুমানি। তিনে নামা ডিওন মেয়ার্স ৫ বলে ১২ রান করে সাজঘরে ফিরলেও খুব একটা বিপাকে পড়তে হয়নি জিম্বাবুয়েকে। কেননা চার নম্বরে নামা অধিনায়ক রাজা নেমেই ছক্কার বন্যা বইয়ে দেন।

৩৩ বলেই শতরান পূর্ণ করেন জিম্বাবুয়ের অধিনায়ক। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। শেষ পর্যন্ত ১৩৩ রানে অপরাজিত থেকে যান রাজা। তাঁর বিস্ফোরক ইনিংস সাজানো ছিল চারটি সাতে এবং ১৫টি ছক্কায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। শেষের দিকে নেমে ১৭ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থেকে যান ক্লাইভ মাদান্দেও। ব্যাট হাতে জিম্বাবুয়ের ব্যাটারদের মহাপ্রলয় বইয়ে দেওয়ার দিনে সত্যিই অসহায় ছিলেন গাম্বিয়ার বোলাররা। মুসা জোরবাতেহ ৪ ওভারে দিয়েছেন ৯৩ রান। যা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিংয়ের লজ্জার নজির গড়েছে।

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর