বিয়ের পর নির্মীয়মাণ ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

পরিবারের লোকেদের অভিযোগ, ওই তরুণীর সঙ্গে দিলীপের প্রেমের সম্পর্ক থাকলেও কোনওদিনই শারীরিক সম্পর্কে লিপ্ত হননি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: বিয়ে হয়েছে মাত্র ক’দিন আগে। মঙ্গলবার ওই যুবকের দেহই উদ্ধার হল প্রকাশ্য রাস্তায়। জলপাইগুড়ির ময়নাগুড়ি রোড এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, দিলীপ সরকার নামে ওই যুবক নির্মীয়মাণ ভবনের দোতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। কিন্তু হঠাৎ কী কারণে এই কাণ্ড ঘটালেন মাত্র ২৪ বছরের ওই যুবক, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার এক তরুণীর সঙ্গে দিলীপের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে এলাকায় খবর চাউর হয়, ওই তরুণী অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হতেই এলাকার বাসিন্দারা ওই তরুণীর বিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হন। দিলীপের সঙ্গেই তাঁর বিয়ে দেওয়া হয়। এরপরই এদিন এই ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা ময়নাগুড়ি থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে। দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতের বাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। পরিবারের লোকেদের অভিযোগ, ওই তরুণীর সঙ্গে দিলীপের প্রেমের সম্পর্ক থাকলেও কোনওদিনই শারীরিক সম্পর্কে লিপ্ত হননি। কিন্তু সে কথা বললেও কেউ বিশ্বাস করতে চায়নি। অনেকটা জোর করেই ওই তরুণীর বিয়ে দিয়ে দেওয়া হয় দিলীপের সঙ্গে। যা কোনওমতেই মেনে নিতে পারেননি দিলীপ। কিছুদিন ধরেই মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। যদিও এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার