দশমীতে পুজো উদ্যোক্তাদের মারামারিতে জখম, ৫ দিন পর হাসপাতালে মৃত্যু বিজেপি কর্মীর

দশমীর রাতে প্রকাশ্যে বিবাদ চলছিল, সেই সময়েই ছুরি দিয়ে আঘাত করা হয় এক বিজেপি কর্মীকে। ব্যাপক মারধরও করা হয় তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দশমীর রাতে প্রকাশ্যে বিবাদ চলছিল, সেই সময়েই ছুরি দিয়ে আঘাত করা হয় এক বিজেপি কর্মীকে। ব্যাপক মারধরও করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হল না। পাঁচদিনের লড়াই শেষে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বিজেপি কর্মী দেবাশিস পালের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। ঘটনাটি ঠিক কী হয়েছিল?

অভিযোগ, বিজয়া দশমীর দিন তথা গত বুধবার (২১ অক্টোবর) রাতে খাওয়াদাওয়ার সময় বজবজ ২ নম্বর ব্লকের ডোঙারিয়া স্কুলমোড়ে সর্বজনীন পুজো কমিটির উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক ঝামেলা বাধে। সে সময় নিহত বিজেপি কর্মীও সেখানে ছিলেন। পুজো উদ্যোক্তাদের দু’দলের মধ্যে চরম মারামারি, হাতাহাতির ঘটনা ঘটে। তখনই পুজো কমিটির সদস্য দেবাশিস পালকে ওই পুজো কমিটিরই অপরপক্ষ মারধর করে। ছোট ছুরি পেটে ঢুকিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দেবাসিশ বাবু। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাঁচদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তা সত্ত্বেও তাঁকে বাঁচানো গেল না।

দেবাশিসের স্ত্রী এই ঘটনায় বিজেপির মণ্ডল সভাপতি শুভঙ্কর অধিকারী, ঋজু অধিকারী ও দেবা অধিকারী-সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই ভিত্তিতেই এখনও পর্যন্ত বিজেপির বজবজ ৫ নম্বর মণ্ডল সভাপতির ঘনিষ্ঠ দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলেই অভিযোগ উঠছে। ধৃত দু’জনকে সোমবার আলিপুর আদালতে তোলা হয়েছে। আদালতের নির্দেশে তাঁদের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। 

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

‘ছেলের চরম শাস্তি চেয়েছিলাম, এনকাউন্টার নয়,’ দাবি গাইঘাটা কাণ্ডে অভিযুক্তের মায়ের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

সুপ্রিম স্বস্তি জ্ঞানেশের, এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আপতত স্থগিত

নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ

প্লেয়ার কেনা-বেচার আগে ধোনির সঙ্গে দেখা করলেন CSK-র কোচ জাহির খান

‘ধর্ষকদের সঙ্গে এটাই করা উচিত’, গাইঘাটায় এনকাউন্টার কাণ্ডে বিস্ফোরক মন্ত্রী তাপস রায়