পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ, চাঞ্চল্য বহরমপুরে

এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে পুজো মণ্ডপে গিয়ে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল। প্রতিবাদ করায় এক ব্যক্তিকে চরম মারধরেরও অভিযোগ উঠেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে পুজো মণ্ডপে গিয়ে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল। প্রতিবাদ করায় এক ব্যক্তিকে চরম মারধরেরও অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) দশমীতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বহরমপুর থানার ইন্দ্রপ্রস্থের ইন্দ্রপুরী এলাকায়। যদিও অভিযুক্ত এখন পলাতক। তাঁর দুই সহযোগীকে বাড়ি থেকে আটক করেছে পুলিশ। তবে থানায় নিয়ে যাওয়ার সময়ে পুলিশের সামনেই গণপ্রহারের শিকার হতে হয় তাঁদের। ঘটনায় এলাকায় বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, পুজোর দিনগুলিতে প্যান্ডেলে গিয়ে চিহ্নিত তৃণমূল নেতা ও তাঁর অনুগামীরা মহিলাদের উত্যক্ত করেছে। শ্লীলতাহানিও করেছে। এই ঘটনায় এলাকার একজন বয়স্ক মানুষ প্রতিবাদ করলে তাঁকেও ব্যপক মারধর করা হয়। খবর পেয়ে বুধবার সকালে বহরমপুর থানার পুলিশ ওই এলাকায় যায়। কিন্তু বাড়িতে গিয়েও প্রধান অভিযুক্তের খোঁজ পায়নি পুলিশ। এরপর তাঁর দুই সহযোগীকে বাড়ি থেকে আটক করে পুলিশ। তবে তাঁদের থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন।

পুলিশের উপস্থিতিতেই অভিযুক্তদের উপর চড়াও হন উত্তেজিত জনতা। পুলিশের সামনেই দুই অভিযুক্তকে ব্যাপক মারধর করা হয়। তবে পুলিশ কোনরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ধৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু মূল অভিযুক্ত এখন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। এখন ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

মহিলা নৃত্যশিল্পীকে চড় পুলিশ কর্তার! প্রতিবাদ করায় জনতার দিকে পিস্তল তাক, ভাইরাল ভিডিও

‘ঋত তৃণমূলের বিধায়করাও আমার পাশে রয়েছে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

ককরোচ নেতাদের জামিন মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট

জনপ্রিয় মডেল কাইলির ব্রা’র ওজন প্রায় চার পাউন্ড, দাম ৫ কোটি ডলার!

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

বলিউডে ফের শোকের ছায়া! মাত্র ৪০-এ প্রয়াত আলিয়া-শেফালির সহ-অভিনেত্রী দিব্যা

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে