নজরুলের জন্মভিটে সংস্করণে মিলল দেড় কোটি টাকা  অনুমোদন  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটে রয়েছে  পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার চুরুলিয়ায়।  সেটিকে হেরিটেজ হিসাবে ঘোষণা করে দিয়েছিল  রাজ্য সরকার । এই আবহে এবার কবির জন্মভিটে, মিউজিয়াম স্ত্রী প্রমীলা দেবীর সমাধিস্থলের সংস্কারের জন্য আর্থিক অনুদান দিল রাজ্যের পর্যটন দফতর ।  প্রায় ১ কোটি ৫৬ লক্ষ টাকা অনুমোদন মিলেছে বলে খবর। খুব দ্রুত শুরু হবে সংস্কারের কাজ । 

জানা গিয়েছে, আগামী ছয় মাসের মধ্যেই শেষ হবে সংস্কারের কাজ । আর্থিক অনুদান মিলতেই রাজ্যের পর্যটন দফতরকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্রোহী কবির ভাইপো কাজি রেজাউল করিম এবং ভাইয়ের নাতনি সোনালি কাজি। এই প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানিয়েছেন, ‘ ১ মার্চ থেকে শুরু হবে সংস্কারের কাজ । ইতিমধ্যেই চুরুলিয়ায় কোথায় কীভাবে কী কাজ হবে তা দেখে  গিয়েছেন পর্যটন দপ্তরের ইঞ্জিনিয়ার শিবাশিস সরকার।’ এখান থেকেই একথা স্পষ্ট যে, চলতি বছরেই কাজী নজরুল ইসলামের জন্মভিটে হতে চলেছে সংস্কার । 

সংস্কার প্রসঙ্গে পর্যটন দফতরের ইঞ্জিনিয়ার শিবাশিস সরকার জানিয়েছেন,’ কবির বাড়ির চরিত্র একেবারে বদলে গিয়েছে । তবে তাঁর পুরানো বাড়ির ছবি পেয়েছি। সেইমত হবে সংস্কারের কাজ। কবির ব্যবহার করা জিনিসপত্রের যে মিউজিয়াম আছে তা আধুনিক করা হবে।’ বলা বাহুল্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নজরুলকে নিয়ে গবেষণা সমেত বিভিন্ন বিষয়ে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেইমত নজরুলের জন্মদিনকে সাত ধরে চলেছিল মেলা । আর এবার কবির জন্মভিটে রক্ষণাবেক্ষণের জন্য পর্যটন দফতরের তরফে মিলল আর্থিক অনুদান ।

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে দেরি বিমানের, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

নানুরে বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান ও হুমকি চিঠি, চাঞ্চল্য এলাকায়

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা