খাস কলকাতায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ, নাদিয়ালে গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : খাস কলকাতায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী মহিলা। অভিযোগ পেয়েই তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। রাত পার হতে না হতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বন্দরের নাদিয়াল থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বন্দরের নাদিয়াল থানা এলাকায় প্রতিবন্ধী মহিলাকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।  প্রথমে ভয়ে কাউকে কিছু জানাতে পারেনি সে। পরে পরিবারের লোকজন বুঝতে পরে তাঁর সঙ্গে কথা বলে। বিষয়টি জানতে পেরে নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে নাদিয়াল থানার পুলিশ। শনিবার সকালেই পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত যুবক। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতাতে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছে। মেডিক্যাল টেস্টের রিপোর্ট হাতে পেলে বিষয়টি আরও পরিষ্কার হবে। এই ঘটনায়  অভিযুক্ত যুবককে আদালতে পেশ করবে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে রাখার জন্য আবেদন করবে পুলিশ।

ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে চাইছে পুলিশ। ঘটনার আগে প্রতিবন্ধী মহিলার সঙ্গে কেউ ছিলেন কিনা।কেন আচমকাই হামলা চালানো হয়েছে সবটাই জানার চেষ্টা চলছে। অন্যদিকে, দুর্গাপুরেও ঘটেছে ধর্ষণের ঘটনা। দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও  হাসপাতালের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ডাক্তারি ছাত্রী দ্বিতীয় বর্ষের পড়ুয়া।  জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ন’টা নাগাদ ওই ছাত্রী তাঁর সহপাঠী ছাত্রর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। সেই সময়ই তাঁর উপর চড়াও হয় পাঁচ যুবক। পাঁচ জন মিলে প্রথমে দুজনকে ঘিরে ধরে, তারপর ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে যায়। অভিযোগ, সেখানেই গণধর্ষণের শিকার হন ওই ছাত্রী।

 

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের