চাপড়ায় সন্দেহজনক ঘোরাঘুরি! তল্লাশিতে উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র,কী বলছে পুলিশ?

Share:

নিজস্ব প্রতিনিধি, চাপড়া : সামনেই বিধানসভা নির্বাচন। এখনও নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। তার আগেই নদিয়ার চাপড়া থেকে উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলি। বেআইনি অস্ত্র ও গুলি নিয়ে ঘোরাঘুরি করার জন্য একজনকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ।

জানা গিয়েছে, নদীয়ার চাপড়ার বানিয়াখড়িঢাল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল এক ব্যক্তিকে। গোপন সূত্রে চাপরা থানা পুলিশের কাছে খবর যায়, ওই ব্যক্তির কাছে বেআইনি আগ্নেয়াস্ত ও গুলি রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় চাপড়া থানায় পুলিশ। ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি। তারপর এইটাকে গ্রেফতার করেছে চাকরা থানার পুলিশ। ধৃতের নাম তপন বালা। নাকাশিপাড়ার ইঞ্জিনপুর এলাকার বাসিন্দা সে। বাইকে করে এলাকায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তাকে। তাই ওদের দেখে সন্দেহ হয়। তার পরে খবর দিয়েছিল থানায়। শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলার কথা রয়েছে তাকে।

চাপড়া থানার আইসি জানিয়েছেন, তাদের কাছে ফোনে খবর এসেছিল এক ব্যক্তির সন্দেহজনক ঘোরাফেরায়। সেই সূত্রেই পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। ভোটের আগে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে কিনা, সেটা নিয়েই প্রশ্ন উঠেছে? কে বা কারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় অশান্তির চেষ্টা করছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে কেন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল, তার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ। 

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নতুন বিতর্ক, তৃণমূলের বিরুদ্ধে মালিকপক্ষের বিস্ফোরক দাবি

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের