দুধের ওপরে ১ ইঞ্চির দুর্গা, তাক লাগালেন অশোকনগরের শিল্পী

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর : চার সন্তান নিয়ে মা আসছেন মর্ত্যে। চারদিকে শুধুই আগমণীর সুর। বিভিন্ন জায়গায় মণ্ডপে মণ্ডপে থিমের বাহার। পটুয়াপাড়ায় শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল তুঙ্গে। পুজোর সময় দুধের ওপরে দুর্গার ছবি এঁকে চমক লাগিয়ে দিয়েছেন অশোকনগরের এক শিল্পী। তরল দুধের ওপরে আঁকা কষ্টকর। কিন্তু সেই কাজটাই করে দেখালেন অশোকনগরের ওই শিল্পী বাসুদেব পাল। মাইক্রো আর্ট শিল্পী হিসেবে পরিচিত তিনি।

কীভাবে দুর্গাকে আঁকলেন তরল দুধে। প্রথমে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় ও থকথকে করে নিয়েছিলেন। তারপরেই টানা ২৪ ঘণ্টা কঠোর পরিশ্রম করে দুর্গাপ্রতিমা এঁকেছেন। তবে দুধ যতই গাঢ় করা হোক, কিছু জলীয় পদার্থ থাকে। সেটাই বার বার সমস্যা সৃষ্টি করেছিল। জলের মধ্যে রঙ চলে যাচ্ছিল। কিন্তু এই বিষয়টি হলেও সমস্যাকে হেলায় হারিয়ে ছবি এঁকেছেন। লাল, কালো, হলুদ, নীল রং ব্যবহার করে দশভূজার ছবি এঁকেছেন তিনি।

দুধের মধ্যে রয়েছেন শুধু উমায সেখানে চার সন্তান নেই। এক ইঞ্চির দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন শিল্পী। ১০ হাতে অস্ত্র থাকলেও অসুরের দেখা নেই। শিল্পী বলেছেন, নতুন নতুন কাজ করেছেন। এবার অন্য ভাবনায় কাজ করতে চাইছে। চ্যালেঞ্জ নিয়ে কাজটা করতে চেয়েছেন। তিনি জানিয়েছেন, প্রথম দিকে তরল অংশে ফেব্রিকের রং গুলে গিয়েছিল।সেই সমস্যা দূর করতে ছোট সরু তুলি ব্যবহার করেছেন। মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে মায়ের ছবি এঁকেছেন। দুধের ওপরে ১ ইঞ্চির মূর্তি তৈরি করতে সময় লেগেছে ২৪ ঘণ্টা। দুর্গার পাশাপাশি বাহনদের ছবিও আঁকতে চান তিনি।

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে