সপ্তম দুয়ারে সরকারে ১০০ শতাংশ মানুষ পরিষেবা পেলেন

নবান্ন থেকে জানানো হয়েছে, সপ্তম দফা দুয়ারে সরকার কর্মসূচিতে ১২টি প্রকল্পে আবেদনকারী ১০০ শতাংশ মানুষ পরিষেবা পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল সপ্তম দুয়ারে সরকার(Duare Sarkar) কর্মসূচী। সেই কর্মসূচীর দুটি পর্যায় ছিল। প্রথম পর্যায় চলেছে ১ তারিখ থেকে ১৬ তারিখ অবধি। দ্বিতীয় পর্যায় শুরু হয় ১৮ তারিখ থেকে এবং তা চলেছে ৩০ তারিখ অবধি। এবার নবান্ন(Nabanna) থেকে জানানো হল, সপ্তম দফা দুয়ারে সরকার কর্মসূচিতে ১২টি প্রকল্পে আবেদনকারী ১০০ শতাংশ মানুষ পরিষেবা পেয়েছেন। শনিবার নবান্নের তরফে জানানো হয়েছে, ঐক‌্যশ্রী, কন‌্যাশ্রী(Kanyasree), খাদ‌্যসাথী(Khyadasathi), রূপশ্রীর(Rupasree) মতো ১২টি প্রকল্পে যাঁদের আবেদন অনুমোদন পেয়েছে, তাঁরা প্রত্যেকেই পরিষেবা পেয়েছেন। এই দফায় মোট ৩৫টি প্রকল্পে সরকারি প্রকল্পে পরিষেবা প্রদান করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে রাজ‌্যজুড়ে প্রায় দু’লক্ষ ক‌্যাম্প করা হয়েছে। ৯৯ হাজার ৭৩০টি ক‌্যাম্পে আবেদন জমা নেওয়া হয়েছে। আর ৯৯ হাজার ৪২৭টি থেকে পরিষেবা প্রদান করা হয়েছে। মোট আবেদন জমা পড়েছে ৮৯ লক্ষ ১১ হাজার ৪৬৮টি।

প্রসঙ্গত, এর আগে গত এপ্রিল মাসে দুয়ারে সরকারের ষষ্ঠ দফায় রাজ‌্যজুড়ে প্রায় ৫০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছিলেন। ১ এপ্রিল থেকে এক মাস ধরে কর্মসূচিতে ৪৭,১১,২৬০ জন উপভোক্তা পরিষেবা পেয়েছিলেন। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সবথেকে বেশি মহিলা টাকা পেয়েছিলেন। সংখ‌্যাটা প্রায় ১১ লক্ষ। তার পরই ছিল স্বাস্থ‌্যসাথী। এবার প্রথম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে আবেদন জমা পড়েছিল ৮০ লক্ষ ৭৯ হাজার। সব থেকে বেশি আবেদন জমা পড়েছিল সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির জন্যই। সেখানে আবেদনের সংখ্যা ছিল প্রায় ২৬ লক্ষ। ঐক্যশ্রী প্রকল্পের জন্য আবেদন জমা পড়েছিল ১২ লক্ষ ৩৮ হাজার। বার্ধক্য ভাতার আবেদন জমা পড়ে ৩ লক্ষ ৪২ হাজার। পাশাপাশি এবারের শিবিরে বাংলার ১২ লক্ষ ১৫ হাজার পরিযায়ী শ্রমিক তাঁদের নাম নথিভুক্ত করেছেন। কার্যত প্রথম পর্যায়ের আবেদনপত্র গ্রহণের সঙ্গে সঙ্গেই ২৫ লক্ষ পরিষেবা প্রদান রাজ্য সরকারের তরফে নিশ্চিত করা হয়। এবার জানানো হল ১০০ শতাংশ পরিষেবাই প্রদান করা হয়েছে।

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ইরানের

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশ গ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

প্রয়াত নন্দলাল বসুর নাতি

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২