১০৫ বছরেও সতেজ, বুথে গিয়ে ভোট দিলেন বৃদ্ধ

১০৫ বছরের বৃদ্ধের নাম পিএইচ ছেত্রী। দার্জিলিং জেলার আরএন সিনহা রোডের বাসিন্দা। রাজনীতির উত্থান- পতন সবই দেখেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শরীর জুড়ে বয়সের ছাপ। চামড়া কুঁচকে গিয়েছে। ক্ষীণ হয়ে এসেছে দৃষ্টি। পথ চলতে সম্বল লাঠি। তবে মনে যেন ১৮ বছরের জোয়ার। নতুন ভোট (VOTE) দানের যে উদ্যম তা এই ১০৫ বছরেও রয়েছে বৃদ্ধের। শুধু বুথে গিয়ে ভোটই দিলেন না তিনি। ভোটাধিকার প্রয়োগ করার পর আপ্লুত হয়ে প্রকাশ করলেন উচ্ছাস।

১০৫ বছরের বৃদ্ধের নাম পিএইচ ছেত্রী। দার্জিলিং (DARJEELING) জেলার আরএন সিনহা রোডের বাসিন্দা তিনি। রাজনীতির উত্থান- পতন বা শান্ত বা অশান্ত পাহাড় সবই দেখেছেন তিনি। ১৯৯৫ সালের ১ জানুয়ারি তাঁর বয়স ছিল ৭৮। মানে এখন তাঁর বয়স ১০৫। এই বয়সেও মনের জোর, কথা বলার ক্ষমতা তাঁর বিস্তর। লাঠি নিয়ে চলাফেরাও করেন। কী করে এখনও সতেজ- তরতাজা? উত্তরে বৃদ্ধ জানিয়েছেন, নিয়মিত ব্যায়াম করেন তিনি। সেই সঙ্গে খান পরিমিত। এই বয়সেও ভোটাধিকার প্রয়োগ করার জন্য জিটিএ নির্বাচন আধিকারিক- কর্মীরা তাঁকে কুর্নিশ জানিয়েছেন। এদিন ভোট কর্মীদের সাহায্য নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন বৃদ্ধ। কারণ একটাই, তাঁর গুলিয়ে যায় ইভিএমের সিস্টেম। ব্যালট পেপার হলে অসুবিধা হত না।

উল্লেখ্য, রাজ্য পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে রবিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে দার্জিলিং জেলার দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনের ভোটগ্রহণের পালা। পাহাড়ে হচ্ছে জিটিএ বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিন্সট্রেশনের (GTA) নির্বাচনের (ELECTION) জন্য ভোটগ্রহণ আর সমতলে চলছে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের জন্য ভোটগ্রহণের পালা। পাহাড়ে এদিন সকাল থেক্লেই আকাশ মেঘলা। মাঝে মাঝেই হচ্ছে বৃষ্টি। তাই খুব সকালে পাহাড়ের কোনও বুথেই ভিড় সেভাবে চোখে পড়ছে না। তবে সমতলের বুথগুলিতে স্বভাবিক ভাবেই ভোটগ্রহণ চলছে। পাহাড়ে ভোটগ্রহণ নিয়ে কোনও গন্ডগোলের কোনও ছবি পাওয়া যায়নি। খবর লেখা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে নির্বিঘ্নেই।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ