এক কোটি ১৪ লক্ষ চাষিকে কৃষকবন্ধুর সুবিধা, সংঘাতে রাজ্য বনাম কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার কৃষকদের ঘিরে রাজনৈতিক তরজা নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে তা আরও তীব্র হয়েছে। একদিকে নরেন্দ্র মোদি ও অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতারা বিভিন্ন সভা থেকে কৃষকদের দুরবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, অন্যদিকে রাজ্য সরকারের দাবি-বাস্তবে কৃষকদের পাশে থেকেছে তারাই।

রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, ‘কৃষকবন্ধু’ প্রকল্পে এক কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা পৌঁছেছে। পাশাপাশি, মৃত্যুজনিত সহায়তা হিসেবেও বহু কৃষক পরিবার আর্থিক সুরক্ষা পেয়েছে। শুধু ভূমির মালিক নন, ভাগচাষিরাও এই প্রকল্পের আওতায় এসেছেন-যা কেন্দ্রের পিএম কিষান প্রকল্পে সম্ভব নয় বলে অভিযোগ। কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে, পিএম-কিষান প্রকল্পে আয় সংক্রান্ত একাধিক শর্ত থাকায় বহু চাষি, বিশেষত বর্গাদার ও খেতমজুররা এর সুবিধা পান না। তাছাড়া সময়মতো অর্থপ্রাপ্তি নিয়েও প্রশ্ন রয়েছে।

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, তাঁর সরকারই কৃষকদের পাশে রয়েছে। শস্যবিমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিতে ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। তবে বিজেপির দাবি, রাজ্যে কৃষকরা এখনও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত এবং তারা ক্ষমতায় এলে পরিস্থিতি বদলাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পূর্ব বর্ধমানের মতো কৃষিপ্রধান জেলাগুলিতে কৃষকরাই ভোটের মূল নির্ধারক। ফলে তাঁদের মন জয়ের লড়াই এখন রাজনৈতিক প্রচারের কেন্দ্রবিন্দু। তবে বাস্তব অভিজ্ঞতা ও প্রকল্পের সুবিধা কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর