১৬ বছরের সম্পর্কে ছেদ, মৃত প্রেমিকের দেহ নিয়ে প্রেমিকার বাড়ির সামনে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগদা: প্রায় ১৬ বছরের সম্পর্ক। আচমকাই ছন্দপতন। প্রেমিকার অন্যত্র বিয়ে নেমে নিতে পারেনি প্রেমিক। যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করলেন যুবক। প্রতিবাদে যুবকের মৃতদেহ নিয়ে প্রেমিকের বাড়িতে সামনে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে,  উত্তর ২৪ পরগনার বাগদা থানার মনোহরপুরের বাসিন্দা বছর তিরিশের  চিরঞ্জিত বৈরাগী। তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল সরস্বতী দাস। জানা গিয়েছে পুলিশে কর্মরত তিনি। ১৬ বছর ধরে দুজনের সম্পর্কে আবদ্ধ ছিল। বার বার বিয়ের কথা বললেও সরস্বতী বিয়েতে রাজি হননি। উল্টে চিরঞ্জিতের একাধিকবার বিয়ে ঠিক হলেও তাতে বাধ সেধেছিলেন সরস্বতী। চিরঞ্জিতকে বিয়ে করতে দেননি। সম্প্রতি সরস্বতী দাসের বিয়ে ঠিক হয় বনগাঁয়। গত বৃহস্পতিবার তাঁর আশীর্বাদও হয়। এই বিষয়টি মেনে নিতে পারেননি চিরঞ্জিত। কর্মসূত্রে বাইরে ছিলেন। শনিবার বাড়িতে ফিরেছিলেন। রবিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

এই ঘটনার পরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মৃতদেহ নিয়ে প্রেমিকার বাড়িতে চড়াও হয়। সেখানে গিয়ে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বাগদা থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ থামিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃত যুবকের পরিবার ও প্রতিবেশীরা প্রেমিকরার বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

মৃতের মা পূর্ণিমা বৈরাগী জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছর ধরে সরস্বতীর সঙ্গে ছেলের প্রেম ছিল। চিরঞ্জিতের একাধিকবার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিয়ে করতে দেয়নি সরস্বতী। মায়ের একমাত্র সম্বল ছিল এই ছেলে। ছেলের মৃত্যুতে প্রেমিকার চরম শাস্তির দাবি জানিয়েছেন মা। অন্যদিকে, সরস্বতীর পরিবার দাবি করেছেন, অনেক বছর আগে মেয়ের সঙ্গে চিরঞ্জিতের সম্পর্ক ছিল। এখন আর নেই।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?