চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালদায় নির্বিঘ্নে ভোট করতে ১৭২ কোম্পানি আধা সামরিক বাহিনী রাস্তায় নামছে

নিজস্ব প্রতিনিধি,মালদা: ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার নির্বাচন । ওইদিন মালদাতে ভোট অনুষ্ঠিত হবে । এবারে মালদায় নির্বাচনে এক কোম্পানি কেন্দ্রীয় মহিলা জওয়ান(Central Lady Force) সহ মোট ১৭২ কোম্পানির আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এবারে মালদা জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লক্ষ ৯১ হাজার ৭৩৬। মহিলা ভোটার রয়েছে ১৩ লক্ষ ৪৯ হাছার ৬০৯ জন। পুরুষ ভোটার রয়েছে ১৪ লক্ষ ৪২ হাজার ৬০ জন। প্রায় ২ লক্ষ ৪০ হাজার নাম এবারের এসআইআরে ডিলিট হয়েছে।এবারের ভোট সম্পূর্ণ ভয়, প্রলোভন, ছাপ্পা, বুথ জ্যাম, এমনকি কোনওরকম প্ররোচনা ছাড়া অনুষ্ঠিত হবে বলে জেলাশাসক(DM) জানিয়েছেন। তিনি বলেন, ভোটারদের বুথে আসতে কোথাও বাঁধা দেওয়া হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে কমিশন। সমস্ত পোলিং বুথ এবং আশপাশ এলাকায় থাকবে ক্যামেরার নজরদারি।

মালদার অলিগলিতে মোতায়ন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। যেখানে বড় গাড়ি যাবে না সেখানে মোটরসাইকেলে করে কেন্দ্রীয় বাহিনী টহল দেবে।পুলিশ সুপার(SP) জানান, নির্বাচনে আধা সামরিক বাহিনীর পাশাপাশি ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে। ৩৬ জন আইসি, পুলিশের সাব ইন্সপেক্টর এবং অতিরিক্ত সাব-ইন্সপেক্টর মিলিয়ে মোট এক হাজার জন মোতায়েন থাকবেন। এছাড়াও কেরল এবং ইউপি থেকেও বন্দুকধারী পুলিশ বাহিনী মোতায়েন থাকছে মালদায়।

কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি । এছাড়াও কেন্দ্রীয় মহিলা ব্যাটেলিনের জওয়ানেরা মোতায়েন থাকবেন রাস্তায়। নির্বাচনে ৩২৭ টি গাড়ি কুইক রেসপন্স টিমের হয়ে কাজ করবে। জেলায় ৩৭টি নাকা চেকিং করা হয়েছে।পুলিশ সুপার বলেন, অতি উত্তেজনাপ্রবন বুথগুলিকে ইতিমধ্যেই আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় দুষ্কৃতী কাজকর্মে যুক্তদেরকেও চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জেলা জুড়ে দুষ্কৃতিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাবে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে বঙ্গে দ্বিতীয় দফার ভোট, কলকাতায় থাকবে কত?

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

প্রথম দফার ১৫২ আসনের ভোট প্রচার থামল, শেষ মুহুর্তে ঝড় তোলার চেষ্টা প্রার্থীদের

মধ্যমগ্রামে রথীন ঘোষের জয়ের পথে কাঁটা হবেন কংগ্রেসের চণ্ডীদা?

হলদিয়ার পদ্ম প্রার্থীর আগ্নেয়াস্ত্র সহ ভিডিও ভাইরাল, চাঞ্চল্য গেরুয়া শিবিরে

‘আমাদের ভোট দেবেন না, তৃণমূলকে দিন’, ভিডিও-বিতর্কে হুমায়ুনের দল ছাড়লেন আরও ৪ প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ