চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই, উদ্ধার নিথর দেহ

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ডহারবার: পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো দুই ভাইয়ের। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারের কালীতলা-আশুতি থানার জগন্নাথপুরের গোষ্ঠতলায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে খানিকটা দূরের এক পুকুরে স্নান করতে নেমেছিল শীতল ধানুকা (১৫) ও শুভদীপ বড়ুয়া নামে দুই কিশোর। সম্পর্কে দুজনে মামাতো-পিসতাতো ভাই। পুকুরে নামার পরেই তলিয়ে যায় দুজনে। স্থানীয় এক মহিলা শীতল ও শুভদীপকে তলিয়ে যেতে দেখে চি‍ৎকার শুরু করেন। সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দুজনকে উদ্ধারে পুকুরে ঝাঁপিয়ে পড়ে।

কিন্তু ততক্ষণে দুজনেই জলের তলায় ডুবে গিয়েছে। বেশ কিছুক্ষণ তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত শীতল ও শুভদীপকে উদ্ধার করা হয়। কিন্তু বহু ডাকাডাকিতেও সাড়া দেয়নি দুজনে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। কিন্তু চিকি‍ৎসকরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে শীতল ও শুভদীপের। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। আচমকাই দুই তরতাজা কিশোরের আকল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Published by:

Share Link:

More Releted News:

হাওড়া জুড়ে বাঁটুলের দাপট, ভোটের ময়দানে কেন এত সক্রিয় এই সুপারহিরো

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের বৈঠক!‌ ফাঁস সিসিটিভি ফুটেজ, নির্বাচন কমিশনে তৃণমূল

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

ভোট শেষ না হওয়া পর্যন্ত এলাকা ছাড়তে পারবেন না প্রার্থীরা, নির্দেশ কমিশনের

নন্দীগ্রামে গুন্ডামি আধা সেনার জওয়ানদের, বেছে বেছে বিজেপি বিরোধীদের উপরে হামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ