মুর্শিদাবাদে নামল ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রবিবার চলছে জোরদার টহল

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে রয়েছে ৪৮০ কোম্পানি বাহিনী। আরও ১৯২০ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। রাজ্যে বিভিন্ন জায়গায় মোতায়েন হয়ে গিয়েছে বাহিনী। তারমধ্যে ২০ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলায়। রবিবার ৫ কোম্পানি স্পর্শকাতর এলাকায় টহল দিচ্ছে বলে জানা গিয়েছে।

রবিবার সকাল থেকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। তৎপর রয়েছে জেলা পুলিশও। মুর্শিদাবাদের কয়েকটি স্পর্শকাতর এলাকাগুলোতে নজর রয়েছে তাঁদের। ভোটের আগে কোনওভাবেই অশান্ত না হয়ে ওঠে, সেইদিকে কড়া নজর রাখা হচ্ছে। জেলা পুলিশ সুপার শচীন জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই এলাকায় পরিদর্শনে করেছেন। বহরমপুর থেকে পরিদর্শন শুরু করেছেন। কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করাতে প্রশাসন সর্বাত্মকভাবে সচেষ্ট।

তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই নাকা চেকিং শুরু হয়েছে। সিসি ক্যামেরার সাহায্যে কড়া নজরদারি চালানো হচ্ছে। পুলিশ ও সিআফপিএফ-কে নিয়ে প্রায় ২০০টি গাড়ি মুর্শিদাবাদের বিস্তির্ণ এলাকা জুড়ে টহল দিচ্ছে। মুর্শিদাবাদের প্রবেশপথগুলির পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী এলাকাতেও বিশেষ নজর রাখা হচ্ছে। নির্বাচনের আবহে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইদিকে নজরদারি দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

মুর্শিদাবাদের দুই পুলিশ জেলাতেই বরাবর ছোটোখাটো গণ্ডগোল থেকে সাম্প্রদায়িক অস্থিরতা দেখা দেয়। খুব তাড়াতাড়ি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। তাই আগামী বিধানসভা নির্বাচনে কমিশন কোনো বাড়তি ঝুঁকি নিতে চাইছে না। আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে তাই। রবিবার যেমন প্রার্থীরা প্রচার সারছেন, তেমন কেন্দ্রীয় বাহিনীও টহল দিচ্ছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ