মিড- ডে মিলের মাংস ভাত খেয়ে অসুস্থ ২০ পড়ুয়া

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের ইচ্ছাপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল খেয়ে ২০ জন পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ একদল পড়ুয়া। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের ইচ্ছাপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল খেয়ে ২০ জন পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে। অসুস্থদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। অসুস্থ পড়ুয়াদের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছেছেন স্থানীয় বিধায়ক, বিডিও-সহ জনপ্রতিনিধিরা।

স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইচ্ছাপুর প্রাথমিক বিদ্যালয়ে ১২০ জন পড়ুয়া রয়েছে। সোমবার দুপুরে মিড-ডে মিল খাওয়ার পর প্রথমে এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতে ওই পড়ুয়াকে তড়িঘড়ি স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এর কিছুক্ষণের মধ্যে আরও বেশকিছু পড়ুয়া অসুস্থ হয়ে পড়তে থাকে। সবমিলিয়ে এখনও পর্যন্ত অসুস্থ হয়ে পড়া পড়ুয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২০। জানা গিয়েছে, ওইদিন স্কুলে মিড-ডে মিলের মেনুতে ছিল মাংস-ভাত। সেই খাবার খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে পড়ুয়ারা। অসুস্থ হয়ে পড়লে তাদের গেঁওখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ জন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মহিষাদল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।

এই ঘটনা নিয়ে স্কুলের শিক্ষিকাদের দাবি, ওইদিন মিড-ডে মিল রান্নার পর  ছাত্রছাত্রীদের তা পরিবেশন করা হয়। পড়ুয়াদের খাবার দেওয়ার আগে স্কুলের শিক্ষিকারা সেই খাবার খেয়েও দেখেছেন বলে দাবি তাঁদের। তবুও কীভাবে এতজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ল, তা নিয়ে ভেবে পাচ্ছেন না তাঁরা। এই ঘটনা নিয়ে মহিষাদলের বিডিও যোগেশচন্দ্র মণ্ডল বলেন, ‘এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনিক বৈঠকে থাকাকালীন স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে খবর পাই। মিড-ডে মিলের দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁরা সঙ্গেসঙ্গেই ভিজিট করেন। তদন্ত চলছে, কি কারণে এত জন পড়ুয়া মিড-ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল তার তথ্য জানা যাবে।’

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চতুর্থীতেই মায়ের আগমনী, সাবেকিয়ানায় মোড়া শিলিগুড়ির নন্দী বাড়ির দুর্গাপুজো

৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য, আজও অমলিন সামশেরগঞ্জের ‘বাইশ পুতুলের পুজো’

আটকে থাকা টাকা ফেরৎ পাবেন, পরিবারের সঙ্গে ঘুরতে গেলে মন ভাল থাকবে…

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫