সাড়ে ৭ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের নথি যাচাই শেষ! শনিবার ভিনরাজ্য থেকে আসছেন ২০০ বিচারক

Share:

নিজস্ব প্রতিনিধি : গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব। সেখান থেকেই ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। পাশাপাশি ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীনের আওতায় রয়েছে। তাঁদের নথি যাচাইয়ের কাজ করছেন ৩০০ বিচারক। কিন্তু এই বিপুল পরিমাণ নথি যাচাই করতে আর কত সময় লাগতে পারে তাই নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত সাড়ে সাত লক্ষ ভোটারের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে। বাকি নথি যাচাই করার কাজ চলছে। তবে এই কাজে গতি আনতে শনিবার ওড়িশা ও ঝাড়খন্ড থেকে আরও ২০০ বিচারক আসছেন।

নথি যাচাইয়ের জন্য আরও বিচারক নিয়োগ করার কথা আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, প্রয়োজন হলে ভিন রাজ্য থেকে বিচারক এনে কাজ করা যাবে। ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারক আনা হবে বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। শনিবার ওড়িশা ও ঝাড়খন্ড থেকে আরও ২০০ বিচারক আসছেন। শনিবার তাঁরা রাজ্যে এসে পৌঁছালেও এই দিন থেকেই কাজ শুরু করতে পারবেন না। প্রথমে তাঁদের লগইন আইডি তৈরি করতে হবে। তারপর প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরেই শুরু হবে কাজ। রাজ্যের পক্ষ থেকে আদালতে প্রশ্ন তোলা হয়েছিল, ভিন রাজ্য থেকে এলে বাংলা ভাষা অনেকেই বুঝতে পারবেন না। তাহলে কাজ কিভাবে এগোবে। এই প্রসঙ্গে আদালত জানিয়েছে, রাজ্যগুলো একই প্রশাসনিক কাঠামোর অংশ হওয়ায় ভাষার ধরন থেকে কিছুটা বুঝতে পারবেন।
আগামী ১০ মার্চ SIR সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি রয়েছে শীর্ষ আদালতে। স্বাভাবিকভাবেই শুনানির ৬০ লক্ষ বিচারাধীন নথি যাচাইয়ের বিষয়টিও সেখানে উঠবে বলে জানা যাচ্ছে। বিচারপতিদের জানানো হবে, কত লক্ষ ভোটারের নথি যাচাই সম্পন্ন হয়েছে, কতগুলো বাকি রয়েছে, পাশাপাশি সুবিধা অসুবিধা বিভিন্ন দিক এদিন বলা হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকেও ঐদিন একটি রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। সাড়ে সাত লক্ষ ভোটারের নথি যাচাই সম্পন্ন হলেও এখনও ৫২ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই বাকি রয়েছে। এই কাজ করতে আরও কতদিন লাগতে পারে তা নিয়ে কিছু জানার নেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে ভিনরাজ্য থেকে বিচারকরা আসলে কাজে আরও গতি বাড়তে পারে বলে মনে করছে কমিশন।

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

বাড়িতে বানান বেকারির মতো মুচমুচে জিরে বিস্কুট, জানুন সহজ পদ্ধতি

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা