রাজ্য জুড়ে তাপপ্রবাহ, সরকারি স্কুলে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ। আর তাতেই নাজেহাল অবস্থা আমজনতার। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে সরকারি স্কুলে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষিত করল রাজ্যের শিক্ষা দফতর। আগামী ২২ মার্চ অর্থাৎ সোমবার থেকে রাজ্যের সরকারি স্কুলগুলিতে  অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। 

তবে প্রয়োজনে শিক্ষকদের স্কুলে আসতে হবে। কাজও করতে হবে। শিক্ষা দফতরের দেওয়া  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ রাজ্যে ক্রমবর্ধমান তাপপ্রবাহের কথা মাথায় রেখেই এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দার্জিলিং এবং কালিম্পং এ স্কুল খোলা থাকবে। কারণ সেই সব জায়গাগুলোতে পরীক্ষা আছে। তবে অতিরিক্ত ছুটিতে যাতে পড়ুয়াদের অসুবিধা না হয় সেইজন্য শিক্ষক- শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাস করিয়ে  সিলেবাস শেষ করতে হবে।“

উল্লেখ্য , ভোটের জন্য গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর ৬ মে থেকে রাজ্যে গরমের ছুটি  পড়ার কথা ছিল। ২ জুন পর্যন্ত সেই ছুটি থাকবে বলে জানা যায়। তবে রাজ্য জুড়ে তীব্র গরমের জেরে ২২ এপ্রিল থেকেই রাজ্যের সকল সরকারি স্কুলে ছুটি ঘোষণা করল শিক্ষা দফতর। অন্যদিকে স্কুলে দীর্ঘ গরমের ছুটিতে পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করেছে শিক্ষামহলের একাংশ।

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু