নির্বাচনের আগে হাড়োয়ায় উদ্ধার ২২ টি তাজা বোমা, চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের নপাড়া এলাকায় বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে মুজিবর মোল্লা নামে এক ব্যক্তির বাড়ি থেকে মোট ২২টি তাজা বোমা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাড়ির ভেতরেই বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল। এমনকি ওই বাড়িতেই বোমা তৈরির কাজ চলছিল বলেও সন্দেহ করছেন তদন্তকারীরা। ঘটনাস্থল ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ। পাশাপাশি পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অনেকেই জানিয়েছেন, নির্বাচনের মুখে এমন বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তাদের দাবি, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হোক।

ঘটনার পরই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া বোমাগুলি পরীক্ষা করে নিষ্ক্রিয় করার কাজ শুরু করবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি অত্যন্ত শক্তিশালী এবং তা থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। মুজিবর মোল্লার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই বোমাগুলি কোথা থেকে এল এবং এর পেছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন গোটা বিষয়টির উপর কড়া নজর রাখছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ