২২ বছর পর বাড়ি ফিরল ঘরের ছেলে

নিজের ছেলেকে কাছে পায়ে আনন্দ আত্মহারে হয় বৃদ্ধ মা। তবে প্রদীপ নিজের মত করে ফিরে আসেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিকিৎসা করাতে আজ থেকে ২২ বছর আগে বাড়ি থেকে বেড়িয়েছিলেন। কিন্তু আচমকাই নিখোঁজ হয়ে যান। কিন্তু বাড়ির কথা মনে স্মৃতিতে থাকায় ঠিক ফিরে এলেন মায়ের কাছে। যখন বাড়ির লোকজন নিজের ছেলেকে ভুলতে বসেছিল ঠিক সেসময় হাজির ছেলে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের ফরাক্কা রেলবাজার এলাকার।

১৯৯৮ সালে অসুস্থ ছেলে প্রদীপ হালদারকে চিকিৎসা করাতে বহরমপুরে নিয়ে যান তাঁর মা ও মামা। প্রদীপ মানসিক রোগী। তাঁর চিকিৎসার জন্য ভালো ডাক্তারের প্রয়োজন ছিল তা ফরাক্কা এলাকায় ছিল না। তাই মুর্শিদাবাদের বহরমপুরে ভালো চিকিৎসা করার জন্য নিয়ে গিয়েছিল পরিবারের লোক। তখনই বেখেয়ালে ছেলেকে হারিয়ে ফেলে মা। সেই হারিয়ে ফেলার পর আর হদিশ পাওয়া যায়নি প্রদীপের। দীর্ঘ খোঁজাখুজি, থানায় এফআইআর দায়ের করলেও পাওয়া যায়নি প্রদীপকে। হাল ছেড়ে দেয় পুলিশ, ভুলতে থাকে পরিবারের লোকজন। ঠিক ২২ বছর পর আচমকাই ঠিক পথ চিনে নিজের বাড়িতে গিয়ে হাজির হয় প্রদীপ।

নিজের ছেলেকে কাছে পায়ে আনন্দ আত্মহারে হয় বৃদ্ধ মা। তবে প্রদীপ নিজের মত করে ফিরে আসেনি। জানা গিয়েছে, মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবক সংস্থার উদ্যোগে প্রদীপকে ফেরানো হয়েছে। তাঁরা এইভাবেই রাস্তায় ঘুরতে থাকা মানসিক রোগীদের চিকিৎসা করে থাকার ব্যবস্থা করেন। সেক্ষেত্রে প্রদীপকে দিল্লির এক রাস্তায় পাওয়া যায়। তারপর চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ায়, তাঁকে বাড়িতে ফেরানো হয়েছে। এই বিষয়ে সংস্থার তরফে নীতিশ শর্মা জানিয়েছেন, ‘প্রদীপবাবুকে যখন উদ্ধার করা হয়, তখন তিনি নাম, বাড়ির ঠিকানা কিছুই বলতে পারছিলেন না। তারপর তাঁকে চিকিৎসার জন্য আমাদের মুম্বইয়ের সংস্থাতে নিয়ে যাওয়া হয়। সেখানে মাস খানেক চিকিৎসা চলার পর উনি নিজের নাম ও বাড়ির ঠিকানা ফরাক্কা রেলবাজার বলতে পারেন।’

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি