চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের মুখে ঘাটালের বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়

নিজস্ব প্রতিনিধি : ভোটের ঠিক একদিন আগে ঘাটালের বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল ২৪ লাখ টাকা। এত টাকা নিয়ে বিজেপি নেতা কী করছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ। তবে গোটা বিষয়টি তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

পুলিশ সূত্রে খবর, ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাসপুরের খুকুরদায় নাকা চেকিং চলার সময়ে বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি আটকানো হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৪ লক্ষ টাকা। ওই টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই বিজেপি নেতা। কোথা থেকে এই টাকা এসেছিল, কিসের জন্য তা খরচ করার কথা ছিল, সে বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ।

শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার ঠিক আগের দিন এই ধরনের ঘটনা সামনে এসে যাওয়ায় গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রঙ লাগতে শুরু করেছে। ঘাটালে তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত জানান, বিভিন্ন জায়গায় ভোটারদের ঘুষ দেওয়ার জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের তল্লাশিতে তা ধরা পড়ে। তবে এই বিষয়ে অন্য যুক্তি দেখাতে শুরু করেছেন জেলার বিজেপি সভাপতি তন্ময় দাস। তাঁর মতে, অফিস রক্ষণাবেক্ষণের জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। সাতটি বিধানসভা এলাকায় পার্টি অফিসে দেওয়ার জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। তবে গোটা বিষয়টিকে অন্যভাবে দেখছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর মতে, আসলে টাকা, বন্দুক, বোমা গাড়িতে ঢুকিয়ে বিজেপি নেতাদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। হার নিশ্চিত বুঝে পুলিশকে দিয়ে এই সব করাচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ