সবুজ সাথীর সাইকেল বাইরে বিক্রি করার অভিযোগে ধৃত স্কুল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি : সবুজ সাথীর সাইকেল চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগে স্কুলের এক চতুর্থ শ্রেণির কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা উচ্চ বালিকা বিদ্যালয়ে। ধৃত ওই চতুর্থ শ্রেণির কর্মীর নাম মুকুল বিশ্বাস।

জানা গিয়েছে, চতুর্থ শ্রেণির কর্মী মুকুল স্কুল থেকে সবুজ সাথীর সাইকেল বের করে শুকদেব ভদ্র নামে এক ব্যক্তিকে বিক্রি করে দেন। খবরটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে স্কুলের প্রধান শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যরা। এবার খবর যায় বাগদা থানার পুলিশের কাছে। পুলিশ মুকুল ও শুকদেবকে প্রথমে আটক করে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ২০১৫-১৬ সালের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল ও মাদ্রাসায় নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বিমামূল্যে সাইকেল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবার সেই সাইকেলই চুরি গেল স্কুল থেকে।

এই প্রসঙ্গে স্কুল পরিচালন সমিতির সভাপতি বিপ্লব দাস জানান, ‘মুকুল যদি সাইকেল চুরি করে থাকেন এটা খুব লজ্জার বিষয়। মুকুলের কাছেই চাবি থাকত। জানতে পারলাম, মুকুল নাকি সবুজ সাথীর সাইকেল বাইরে বিক্রি করে দিয়েছে। ওর মতো একজন কর্মী এই কাজ করবেন, ভাবতে পারছি না।‘ স্কুলের প্রধান শিক্ষিকা এই প্রসঙ্গে জানান, ‘সবুজ সাথীর সাইকেল বার করে নিয়ে যাওয়া হয়েছে, খবর পেয়েই সভাপতিকে জানাই। তালিকা মিলিয়ে দেখি, সত্যিই একটি সাইকেল কম রয়েছে।‘

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ