‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘আয় তবে সহচরি, হাতে হাত ধরি ধরি,’ ঠিক যেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-য়ের মনে এই গানটিই বাজছিল। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ভারতকে সঙ্গে নিয়ে চলার। হাতে হাত রেখে চলার বার্তা দিলেন জিনপিং। তা বিশ্বের কাছে একটি বড় ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। আমেরিকার হুমকি, ডলার ও শুল্কনীতির জেরে চাপে পড়েছে একাধিক দেশ। ভারতকেও সেই জ্বালা সহ্য করতে হচ্ছে। এমন কঠিন সময়ে নয়াদিল্লিকে হাত ধরার আহ্বান জানাল বেজিং। বর্তমান সময়ে দাঁড়িয়ে যা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

২০১৯-এর পর ভারত সফরে আসেননি চিনের প্রেসিডেন্ট। ২০২১- গালওয়ান সংঘর্ষের জেরে তিক্ত হয়ে উঠেছিল ভারত ও চিনের মধ্যে সম্পর্ক। সেই তিক্ততা কেটেছে। দুই দেশের মধ্যে বরফ গলেছে। তার ফলস্বরূপ জিনপিং-য়ের ভারত সফর। ব্রিকস সম্মেলনের অজুহাতেই দীর্ঘ সাতবছর পর নয়াদিল্লির মাটিতে পা পড়েছে চিনা প্রেসিডেন্টের। আর এতদিন বাদে এসে ভারতকে সঙ্গে নিয়ে চলার কথাই বললেন জিনপিং। আজ, শনিবার ব্রিকস সম্মেলনের পাশাপাশি চিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শি জিনপিং-য়ের মধ্যে হয় সেই বৈঠক। তাতে চিনের প্রেসিডেন্টকে ভারতে স্বাগত জানান মোদি। জবাবে জিনপিং বলেন, ‘আমার জন্মদিনে আমি আপনার শহর পরিদর্শনের আমন্ত্রণ পেয়েছিলাম। আমরা ২১ বার সাক্ষাৎ করেছি এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি, যা চিন-ভারত সম্পর্ককে স্থিতিশীল উন্নয়নের পথে পরিচালিত করেছে। চিন সর্বদা কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। যদিও আমাদের উভয় দেশের জাতীয় পরিস্থিতি ভিন্ন। তবুও আমরা একে ওপরের শক্তি ও ইতিবাচক দিকগুলি থেকে পূর্ণাঙ্গভাবে শিক্ষা নিতে পারি। একে ওপরকে সাহায্য করতে পারি। যৌথভাবে সাফল্য অর্জন করতে পারি এবং সম্মিলিত উন্নয়ন সাধনের পথে এগিয়ে যেতে পারি।’

আরও পডুন: ৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

চিনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘বিশ্বের সর্বাধিক জনবহুল দুটি দেশ এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চিন ও ভারতের উপর সুবিশাল দায়িত্ব বর্তায়। উভয় পক্ষেরই উচিত মানবজাতির ভবিষ্যৎকে মনে রাখা এবং নিজ নিজ জনগণের কল্যাণের প্রতি যত্নশীল হওয়া, এবং একসঙ্গে কাজ করে প্রধান দেশ হিসেবে নিজেদের ভূমিকা পালন করা। আমাদের উচিত একটি সমতাভিত্তিক ও সুশৃঙ্খল বহু-মেরু বিশ্বের পক্ষে কথা বলা। নিজেদের স্বার্থকে সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ না রাখা এবং বিশ্বশান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে আরও ইতিবাচক অবদান রাখা।’ প্রায় ৫০ মিনিট মোদি-জিনপিং-য়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এরপর চিনের প্রেসিডেন্টের জন্য নৈশভোজের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি ভবনে।

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো