বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার (১২ সেপ্টেম্বর) বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিআইয়ের শান্তিগোপাল গিরি। আর মুর্শিবাদের রেজিনগরে জোটের হয়ে লড়বেন আইনজীবী তথা সিপিআইএম নেতা সৈয়দ আসাদ আলি। উল্লেখ্য, কংগ্রেসের তরফে ইতিমধ্যেই নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মিলন প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। বিজেপি এবং তৃণমূলের যুযুধান দুই গোষ্ঠীর তরফে এখনও প্রার্থির নাম ঘোষণা করা হয়নি।

চলতি বছরের এপ্রিলে বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে জিতেছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী এবং রেজিনগর থেকে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। দুজনেই দুটি করে আসনে জয়ী হওয়ায় নিয়মানুযায়ী একটি আসন থেকে ইস্তফা দিয়েছিলেন। যার ফলে আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নন্দীগ্রাম থেকে ফের লড়াইয়ের ময়দানে এগিয়ে দেওয়া হল পুরনো, অভিজ্ঞ নেতা শান্তিগোপাল গিরিকেই। বিধানসভা ভোটেও মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। কিন্তু ঝুলিতে জমা পড়েছিল মাত্র ২,৯৯৭টি ভোট। যা বৈধ ভোটের ১.১৯ শতাংশ। ফলস্বরূপ জামানত খোয়াতে হয়েছিল তাঁকে। ফলে প্রশ্ন উঠেছে, হার নিশ্চিত বুঝেই কি জামানত খোয়ানো নেতাকে ভোটের ময়দানে নামানো হল?

মুর্শিদাবাদের রেজিনগরে বামফ্রন্টের হয়ে লড়াই করছেন আইনজীবী সৈয়দ আসাদ আলি। সূত্রের খবর, আসনটিতে প্রার্থী দিতে ইচ্ছুক ছিল বামফ্রন্টের অন্যতম জোট শরিক আরএসপি। কিন্তু সিপিআইএম রাজ্য নেতৃত্ব নিজেদের প্রার্থী দাঁড় করানোর বিষয়ে অনড় থাকেন। আর বড় শরিকের ওই দাদাগিরিতে ক্ষুব্ধ আরএসপি নেতৃত্ব। তাঁরা রেজিনগরে পাল্টা প্রার্থী দাঁর করানোর চিন্তাভাবনা করছেন।

শিমুল গাছে ফুটে উঠল স্বয়ং বজরংবলী! দর্শন করতে দূরদূরান্ত থেকে নদিয়া আসছেন ভক্তরা

এবার টলিপাড়াতেও SIR-এর থাবা! বাদ পড়ল কয়েক হাজার ভোটার, শনি ও রবিতে ভোট

‘ওকে মারো, ও এটাই ডিজার্ভ করে’, প্রকাশ্য রাস্তায় মহিলাকে হেনস্থা, ভাইরাল ভিডিও

প্রি-ওয়েডিং শ্যুটে একগুচ্ছ বেলুনের টানে উড়তে বসেছিলেন তরুণী, ক্যামেরাম্যানের তৎপরতায় বাঁচল প্রাণ

উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস, এক ধাক্কায় কয়েক হাজার টাকা কমল সোনা-রুপোর দাম

দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট!

‘ভয় পেও না, আমাকে নিয়ে আজগুপি লেখা বন্ধ করে দিলেও সমস্যা নেই’, এবার অমিতাভের নিশানায় কে?

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ