৫৫ দিন পর গ্রেফতার সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

গত ৫ জানুয়ারি থেকে শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কোথায় আত্মগোপন করেছেন, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: দীর্ঘ ৫৫ দিনের আইনি জটিলতার টানাপোড়েন শেষ। অবশেষে পুলিশের জালে সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান। স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে সন্দেশখালির রাজবাড়ীতে তার গোপন আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়। তারপর তাকে নিরাপত্তার কারণে মিনাখাঁ থানায় আনা হয়। যদিও সরকারী ভাবে পুলিশ জানায় শেখ শাজাহান কে তারা মিনাখাঁ থানা এলাকার একটি ভেড়ি থেকে গ্রেফতার করেছে। সূত্রের খবর বুধবার দুপুরের পর থেকেই পুলিশ শেখ শাহজাহানের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করতে থাকে। শেষে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকা ঘিরে ফেলে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে।

বৃহস্পতিবার দুপুরে তাকে বসিরহাট আদালতে পেশ করা হবে।হাইকোর্ট থেকে স্থগিতাদেশ উঠতেই ২৪ ঘন্টার মধ্যে পুলিশের জালে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান।গ্রেফতারিতে ৫৬ দিন লাগল কেন? পুলিশ জানাচ্ছে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ সে কারণে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বিলম্ব হয়েছে।পরবর্তীতে যখনই হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিয়েছে তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের জালে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। বুধবার রাতে মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে সন্দেশখালিকান্ডের মূল অভিযুক্ত শেখ শাহাজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। 

চলতি মাসে বেশ কিছু অভিযোগ আসে সন্দেশখালি থানায়।সেই অভিযোগগুলি পুলিশ সূত্রে জানা গেছে দুই থেকে তিন বছর আগের। পুরাতন অভিযোগ। এমনটা কিন্তু জানিয়েছেন এডিজি সুপ্রতিম সরকার। তৃণমূলের তরফে বলা হয়েছিল আগামী ৭ দিনের মাথায় গ্রেফতার হবেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। তবে দলের ডেটলাইনের তিনদিনের মাথায় গ্রেফতার হলেন তিনি। সন্দেশখালির আকুঞ্জিপাড়া থেকে গ্রেফতার করা হল তাঁকে। শাহজাহান সন্দেশখালিতেই, তাহলে গ্রেফতারিতে ৫৬ দিন লাগল কেন?

গত ৫ জানুয়ারি থেকে শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কোথায় আত্মগোপন করেছেন, তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। অবশেষে সন্দেশখালিতে ইডির টিম আক্রান্ত হওয়ার ৫৬ দিনের মাথায় বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেফতার হলেন সন্দেশখালির ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ শেখ শাহজাহান।

নিরাপদ সর্দার বলেন, “আমি আগেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বলবেন, উনি শাহজাহানকে তবেই গ্রেফতার করাবেন ।যখন সঠিক রক্ষাকবচ দিতে পারবেন। আজ ওনাদের মনে হয়েছে চাপ বাড়ছে। তাই ধরিয়ে দিয়েছেন। তৃণমূলের আঁচলে বাঁধা ছিল শেখ শাহজাহান।” স্থানীয় সূত্রে খবর, সন্দেশখালির আকুঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেফতার তৃণমূল নেতা। আজই পেশ করা হবে বসিরহাট আদালতে। রাজ্য পুলিশের ডিজি-র সন্দেশখালিতে রাত্রিযাপনের পরই কোথাও একটা জল্পনা চলছিল, এবার হয়তো শেখ শাহজাহান গ্রেফতার হবেন।

বিরোধীরা বলছিলেন কবে গ্রেফতার হবে? সাধারণ মানুষের প্রশ্ন ছিল কবে গ্রেফতার হবেন? অবশেষ সেই দিন এল। ইডির ওপর হামলার ৫৬ দিন পর পুলিশের হাতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। সন্দেশখালির আকুঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেফতার হলেন তিনি। এলাকার মানুষ বারবার বলছিলেন, সন্দেশখালিতেই রয়েছেন শাহজাহান। কিন্তু তারপরও তাঁকে গ্রেফতার করা যাচ্ছিল না। কেন গ্রেফতার হচ্ছিলেন না সেই নিয়ে প্রশ্ন উঠছে। এ দিকে, বৃহস্পতিবার দুপুরে শেখ শাহজাহানকে তোলা হবে বসিরহাট আদালতে।

তবে শেখ শাহাজাহানকে কত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে পাশাপাশি কি কি ধারায় মামলা রুজু হয়েছে সেটি কিন্তু রাজ্য পুলিশ এখনও পর্যন্ত জানান নি তারা জানাচ্ছেন আদালতেই তারা এ বিষয়ে বলবেন। মিনাখাঁতে বৃহস্পতিবার সকাল নটা নাগাদ সাংবাদিক সম্মেলন করে শাহজাহান গ্রেফতারের কথা প্রকাশ করলেন এ ডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের