বচসার জেরে বাস চালককে খুন অন্য বাস চালকের

বচসার জেরে বাস চালককে খুনের অভিযোগ উঠল অন্য বাস চালকের বিরুদ্ধে। বাস চালিয়ে তাঁকে পিষে দিয়ে যায় অন্য এক বাস চালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বচসার জেরে বাস চালককে খুনের অভিযোগ উঠল অন্য বাস চালকের বিরুদ্ধে। অভিযোগ, এক বাস চালকের ওপর দিয়ে সটান বাস চালিয়ে তাঁকে পিষে দিয়ে যায় অন্য এক বাস চালক। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বারাসতের ময়না এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাস চালকের। অন্যদিকে ঘাতক চালক পলাতক বলে জানা গিয়েছে। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বারাসত থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাস বিকল হওয়ার পর থেকে ঘটনার সূত্রপাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরে ময়না চেকপোস্ট এলাকায় কলকাতা-বহরমপুর রুটের একটি বাসের টায়ার পাংচার হয়ে যায়। এরপর গাড়ি থামিয়ে চালক টায়ার বদল করতে থাকলে যাত্রীরা রাস্তায় নেমে আসেন। সেই সময় কলকাতা-করিমপুর রুটের একটি বাস এলে বহু যাত্রী সেই বাসে উঠে পড়েন। এর জেরে শুরু হয় দুই চালকের মধ্যে বচসা। নিজের বাসের যাত্রী নিয়ে অপর বাসটি যাতে না যেতে পারে, সেজন্য করিমপুর রুটের বাসের সামনে দাঁড়িয়ে পড়েন বহরমপুর রুটের বাস চালক। অভিযোগ, সেই সময় আচমকাই করিমপুর রুটের বাসের চালক গাড়ি চালিয়ে দেয় তাঁর ওপর দিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চালকের। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ময়না চেকপোস্ট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ঘাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর