ব্যারাকপুরে ব্যবসায়ীদের উপর অত্যাচার, রাজ চক্রবর্তীর হস্তক্ষেপে শান্তি প্রতিষ্ঠা

স্থানীয় দোকানদারদের কথায়, কিছু যুবকদের অত্যাচারে বেড়ে গিয়েছিল। এবং মদ খেয়ে দোকান দারদের উপর তাণ্ডব করত। যার ফলে সেই এলাকায় দোকানদারি করা বিপজ্জনক হয়ে উঠেছিল স্থানীয় দোকাদারদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুরে সাংঘাতিক ঘটনা। ব্যবসায়ীদের উপর অত্যাচার, তাঁদের দোকান ভাঙচুর। শেষে হাল ধরলেন ব্যারাকপুরের বিধায়ক তথা টলিউড পরিচালক রাজ চক্রবর্তী। ২০২১ সালে তৃণমূলের টিকিটে ব্যারাকপুরের বিধায়ক হওয়ার পর থেকেই ব্যারাকপুরের উন্নতিতে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন তিনি। যখন লেখেন অসুবিধা হয়, সমস্ত কাজ ফেলে ছুটে এসেছেন রাজ চক্রবর্তী। তেমনই সম্প্রতি ব্যারাকপুরের চিড়িয়ামোড় সংলগ্ন পাইপ রোডে ব্যবসায়িকদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচারের লাগাম টানলেন রাজ চক্রবর্তী। ব্যারাকপুর পশ্চিমবঙ্গের ম্যাচে একটি ঐতিহ্যবাহী ইতিহাস বহন কারী শহর। যার পরতে পরতে ইংরেজ আমলের নানা গল্প রয়েছে। এছাড়াও ব্যারাকপুর শান্ত পরিবেশের জন্য পরিচিত।

কিন্তু সম্প্রতি স্থানীয় ব্যবসায়ীদের ওপর অসামাজিক ত্বত্তের অত্যাচার ব্যারাকপুরের নাম খারাপ করেছে। আসলে দীর্ঘদিন ধরেই ব্যারাকপুরের চিড়িয়ামোড় সংলগ্ন পাইপ রোডে ব্যবসায়িকদের উপর অত্যাচার চলছিল। ব্যারাকপুরের ওই অঞ্চলটি সকাল থেকেই ব্যবসায়িকদের রাজত্বে একেবারে ফুলে ফেঁপে ওঠে। বিশেষ করে, সন্ধ্যের দিকে সবরকম খাবারের একটি অনন্য জায়গা হয়ে ওঠে সেটি। সেই কারণে গরীব থেকে ধনী সকলের ভিড় জমে। কিন্তু সেই অঞ্চলে দীর্ঘদিন ধরে কিছু দুর্বৃত্তরা হামলা চালাচ্ছিল। স্থানীয় দোকানদারদের কথায়, কিছু যুবকদের অত্যাচারে বেড়ে গিয়েছিল। এবং মদ খেয়ে দোকান দারদের উপর তাণ্ডব করত। যার ফলে সেই এলাকায় দোকানদারি করা বিপজ্জনক হয়ে উঠেছিল স্থানীয় দোকাদারদের। এবং তাঁদের উপর জুলুম চালাত তাঁরা।

অবশেষে রাজ চক্রবর্তীর উদ্যোগে কয়েকদিন আগে ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। যারা ১৩ই সেপ্টেম্বর রাতে এক চা বিক্রেতা বিরু সাউকে মারধর করেছিল।যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশের তৎপরতায় তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। এরপর বিধায়ক রাজ চক্রবর্তী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন এবং পরিস্থিতি শান্ত করেন। এবং এমন পরিস্থিতিতে আর কখনও তাঁদের পড়তে হবেনা। সেই বিষয়ের প্রতিশ্রুতি দেন। পৌরসভার কাউন্সিলর সম্রাট তোপাদারও পাশে দাঁড়ান। বর্তমানে ব্যবসায়ীরা স্বস্তিতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আর এলাকাবাসী বিধায়কের প্রশংসা করছেন।

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ