হাসনাবাদে শক্তিবৃদ্ধি তৃণমূলের, বিরোধী শিবির থেকে যোগ ৫০০ কর্মী-সমর্থকের

Share:

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন : উৎসবের মরশুম শেষ হতে না হতেই বড়সড় ধাক্কা বিরোধী শিবিরে। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদে শক্তিবৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস। স্থানীয় কংগ্রেস নেতা সহ ৫০০ জন কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনায় শক্তিবৃদ্ধি হল শাসক শিবিরের।

প্রতিবার নির্বাচনের আগে ঘর ভাঙার কাজ চলতে থাকে। রাজনৈতিক দলগুলো একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত থাকে। এবারও তার অন্যথা হবে না বলে মনে করা হচ্ছে। তার আঁচ এখন থেকেই পাওয়া গেল। হাসনাবাদে রাজনৈতিক দলে ভাঙন ধরিয়েছে তৃণমূল। নবনির্বাচিত ব্লক সভাপতির হাত ধরেই তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন বিরোধী কর্মী সমর্থকরা। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা অর্থাৎ হাসনাবাদে বিরোধী শিবিরে বড়সড় ভাঙ্গন ধরাল তৃণমূল।

হাসনাবাদ ব্লকের বরুনাহাট রামেশ্বরপুর কংগ্রেস নেতা আব্দুর রউফ গাজী নেতাকর্মী সমর্থক ৫০০-র বেশি তৃণমূলে যোগদান করেন। রবিবার তৃণমূল নেতৃত্ব ওই কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এদিন নবনির্বাচিত ব্লক সভাপতি আনন্দ সরকার সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব বিরোধী কর্মীদের হাতে তৃণমূলের তুলে দিয়ে তৃণমূলে স্বাগত জানান। তৃণমূলে যোগ দিয়ে তাঁরা বলেন, রাজ্য সরকারের উন্নয়নের সামিল হতেই তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। আগামী দিনে তাঁরা তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হবেন। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, বিরোধী শিবিরের কর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগদানের ফলে আগামী দিনে হাসনাবাদ সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় তাদের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল