দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : দুর্গাপুরের মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্তকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃতরা অপু বাউড়ি, শেখ ফিরদৌস, শেখ রিয়াজউদ্দিন। নির্যাতিতার বাবাকে ডিসি অফিসে ডেকে পাঠানো হয়েছে। তাঁর অভিযোগ, এই ঘটনায় সহপাঠীও যুক্ত থাকতে পারে। তাই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরও ১ জনকে আটক করেছে পুলিশ।

দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে শুক্রবার। জানা যায়, শুক্রবার রাত নটা নাগাদ ওই ছাত্রী তার সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। সেখানেই পাঁচ যুবক মিলে তাদেরকে ঘিরে ধরে। পরে ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। গণধর্ষণের পর ওই সহপাঠী নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিবারকে ফোন করে সমস্ত খবর দেওয়া হলে রাতেই দুর্গাপুর চলে যান নির্যাতিতার পরিবার। ধৃতরা অপু বাউড়ি, শেখ ফিরদৌস, শেখ রিয়াজউদ্দিন। ৩ জনেই এলাকার বাসিন্দা।

জঙ্গলে অভিযান চালিয়ে বাকি অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। ড্রোন দিয়ে গোটা জঙ্গল তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ৩ জনকেই রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। সেখানেই অভিযুক্তদের নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ। অভিযুক্তদের ১০ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা ঘটনা জানতে নির্যাতিতার কয়েকজন সহপাঠীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার দিন তাঁর সঙ্গে থাকা সহপাঠীও এই ঘটনায় যুক্ত থাকতে পারে বলে মনে কার হচ্ছে। তাঁকে শনিবার থেকেই জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী আধিকারিকরা।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫