বিয়ের ৩ দিন আগে আত্মঘাতী পূর্ব বর্ধমানের তরুণী, নেপথ্যে সমকামিতা

বিয়ের ৩ দিন আগে এক তরুণী আত্মঘাতী হয়ে দেখিয়ে দিলেন, মনের ওপর কারোরই জোর খাটে না। জোর করে কাউকে বিয়ে দেওয়াও উচিত না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ে সমকামী(Lesbian) সেটা আগেই জানতে পেরেছিলেন বাবা-মা। পরে এটাও জানতে পারেন, মেয়ে ৩ বছর ধরে প্রেম করছে আরেকটি মেয়ের সঙ্গে। তাই আর দেরী করেননি তাঁরা। মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছিলেন তাঁদের পছন্দ মতন এক ছেলের সঙ্গে। মেয়ে সেই বিয়ে মেনে নিতে পারেনি। অনেক বুঝিয়ে সুঝিয়ে সেই বিয়ের জন্য মেয়েকে রাজী করিয়েছিলেন বাবা-মা। কিন্তু বিয়ের ৩ দিন আগেই সেই মেয়ে আত্মঘাতী হয়ে দেখিয়ে দিল, মনের ওপর কারোরই জোর খাটে না। জোর করে কাউকে বিয়ে দেওয়াও উচিত না। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান(Purba Burdwan) জেলার গলসির(Galsi) থানা এলাকায়।

জানা গিয়েছে, আত্মঘাতী তরুণী ৩ বছর ধরে গলসি এলাকারই এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু সেই সম্পর্কে দুই তরুণীর পরিবারের কেউই মেনে নিতে পারেনি। এরই মাঝে আত্মঘাতী তরুণীকে সমকামী সম্পর্ক থেকে সরিয়ে এনে তাঁর বিয়ে ঠিক করেছিল তাঁর বাবা-মা। শুধু তাই নয়, ওই তরুণীকে বারণও করা হয়েছিল প্রেমিকার সঙ্গে যোগাযোগ না রাখতে। এমনকি, মোবাইলেও যাতে দুইজনের কোনও যোগাযোগ না হয় তার জন্য মোবাইলও কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু কোনও ভাবে বাবার মোবাইল দিয়েই আত্মঘাতী তরুণী যোগাযোগ করতে পেরেছিল তাঁর প্রেমিকার সঙ্গে।

সেই সময় দ্বিতীয় তরুণী বিয়ের প্রস্তাব দিয়েছিল আত্মঘাতী তরুণীকে। সেই প্রস্তাবের জেরে নাকি চাপে পড়ে যান আত্মঘাতী তরুণী। তারপরেই তিনি নাকি কীটনাশক খেয়ে নেন। সেটাও তাঁর বিয়ের ৩ দিন আগে। প্রথমে ওই তরুণীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। যদিও আর্থিক সমস্যার কারণে কলকাতায় নিয়ে গিয়েও ওই তরুণীকে ফিরিয়ে এনে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়।

বুধের নক্ষত্র পরিবর্তন, ৩ নভেম্বর উন্নতির দরজা খুলে যাবে ৪ রাশির জাতকদের

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর