কাল হচ্ছে ফানুস, কালীপুজোর রাতে হুগলির তিন জায়গায় অগ্নিকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার রাতে হুগলিতে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। প্রাণের কোন ক্ষয়ক্ষতি না হলেও অন্যান্য ক্ষতি হয়েছে প্রচুর ।অধিকাংশ ক্ষেত্রেই আগুন লাগার কারণ ফানুস বা বাজি বলে মনে করা হচ্ছে। চন্দননগরের বৈদ্যপোতায় জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপে আগুন লেগে যায় সোমবার রাতে। বাজির ফুলকি থেকেই মণ্ডপে আগুন লেগেছে বলে দাবি পুজো উদ্যোক্তাদের। দাউ দাউ করে জ্বলতে শুরু করেছিল মণ্ডপের উপরের অংশ। ওই মণ্ডপে একটি জগদ্ধাত্রী মূর্তিও ছিল। আচমকা আগুন লাগার কারণে মণ্ডপের বেশ খানিকটা অংশ পুড়ে যায়। দমকল কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালী পুজোর রাতে চন্দননগরে বড়বাজারে একটি আবাসন ও ফ্ল্যাটে আগুন ধরে যায়। ফ্ল্যাটে থাকেন এক বৃদ্ধ। আগুন লাগার বিষয়টি তার নজরে আসতে তিনি চিৎকার শুরু করেন। স্থানীয় এক ব্যক্তি চিৎকার শুনে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে গোপনস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণ করা হয়। অন্যান্য ফ্ল্যাটে তাই আগুনের আঁচ আর ছড়িয়ে পড়তে পারেনি। তবে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ওই প্রবীণ। থেকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মোমবাতি জ্বালিয়েছিলেন এই বৃদ্ধ। মনে করা হচ্ছে সেখান থেকেই আগুন লেগেছিল।

হুগলিতে এদিন আরও একটি অগ্নিকাণ্ড ঘটেছে। চন্দননগর তালপুকুর ধারে দুটি ঝুপড়ি ঘরে আগুন লেগে গিয়েছিল। দুটি ঘরই সম্পূর্ণরূপ ভস্মীভূত  হয়ে যায়। কিভাবে আগুন লাগল তা এখনো বোঝা যায়নি। খতিয়ে দেখা হচ্ছে সব কিছুই। মনে করা হচ্ছে বাজির ফুলকি থেকেই আগুন লেগেছিল। এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের