সোনারপুরে মোবাইল চুরির ঘটনায় গ্রেফতার ১ মহিলা সহ ৩

Share:

 নিজস্ব প্রতিনিধি : সিসিটিভির সুত্র ধরে মোবাইল দোকানে চুরি যাওয়া মোবাইলের হদিস পেল সোনারপুর থানার পুলিশ। ঘটনায় এক মহিলা সহ গ্রেপ্তার মোট তিনজন ৷ চুরি যাওয়া মোবাইল হাতফেরি হয়ে বাংলাদেশে চলে যেত বলে জানা গিয়েছে ৷ বাংলাদেশে এইসব মোবাইল আরও বেশী দামে বিক্রি করা হত ৷ যারা এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল, হুন্ডির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকত ৷ এই ঘটনার তদন্ত নেমে সোনারপুরের খুড়িগাছি এলাকা থেকে কনিকা জানা, জলঙ্গী এলাকা থেকে শশধর দাস ও মুর্শিদাবাদ এলাকা থেকে নাইমুর রহমান নামে মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

সোনারপুরের রাজপুর এলাকা থেকে ৫ই মার্চ ভোররাতে একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে ৷ এই দোকান থেকে নামীদামি কোম্পানীর ৮ টিরও বেশী মোবাইল চুরি হয়ে যায় ৷ এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ ৷ সিসিটিভি ক্যামেরায় দোকানের মধ্যে দুজনকে চুরি করতে দেখা যায়৷চুরি যাওয়া মোবাইলের কয়েকটি ব্যবহার শুরু হওয়ায় তার IMEI নাম্বার ট্র্যাক করে জলঙ্গী এলাকা থেকে শশধরকে গ্রেফতার করে পুলিশ ৷

তাঁর কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয় ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে জলঙ্গী থেকে নাইমুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয় ৷ সেও এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ সোনারপুরের খুড়িগাছি এলাকায় কনিকা জানার বাড়িতে তল্লাশি চালালে সেখান থেকেও বেশ কিছু মোবাইল উদ্ধার করে পুলিশ ৷ পুলিশ সুত্রে জানা গিয়েছে মোবাইল চুরি করার পর তা কনিকার বাড়িতে স্টোর করা হত ৷ তারপর সময় সুযোগ মত মোবাইলগুলি পাচার করা হত মুলত মালদা ও মুর্শিদাবাদ এলাকায় ৷ সেখান থেকে পাচার করা হত বাংলাদেশে ৷ এই চক্রের সাথে আরও অনেকেই যুক্ত আছে বলে মনে করছে পুলিশ ৷ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধানে তদন্ত নেমেছে পুলিশ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের