রাতে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত ৩, ঘটনাস্থলে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : রাতের অন্ধকারে পিক আপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম এক শিশু সহ ৩। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালিতলা আশুতি থানার অন্তর্গত এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। মা ও মেয়ে বাদেও এক ব্যক্তি জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, কালিতলা আশুতি থানার অন্তর্গত চট্টা কালিকাপুর রোডের সেপাই পাড়ার কাছে রাতে সাইকেল নিয়ে যাচ্ছিলেন মা ও মেয়ে। সাইকেল নিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকাই পেছন দিক থেকে একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এসে ধাক্কা মারে মা ও মেয়েকে। ধাক্কা মারার পরেই সাইকেল নিয়ে রাস্তাতেই লুটিয়ে পড়েন দুজন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। তাঁরা শিশুটি ও তাঁর মাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর জখম অবস্থায়।

ধাক্কা মারার পরে ঘটনাস্থলে থেকে পিক আপ ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়ির চালক। কিন্তু পিছু করে চালককে ধরে ফেলে উত্তেজিত জনতা। পিক আপ ভ্যানের চালক নেশাগ্রস্থ ছিলেন বলে জানা যাচ্ছে। এরপরেই খবর যায় মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কালীতলা আশুতি থানার পুলিশ ও মহেশতলা থানার পুলিশ। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর চালক ও পিক আপ ভ্যানটিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়।

স্থানীয় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আহতরা। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। পিক আপ ভ্যানটি কোথা থেকে আসছিল, নেশাগ্রস্থ অবস্থায় কেন এই ভাবে গাড়ি চালাচ্ছিলেন সব জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই চালককে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি