ন্যাজাটে পুলিশের ওপরে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, ন্যাজাট : সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায় পুলিশের ওপরে হামলার ঘটনায় আরও ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে এই ৩জনকে গ্রেফতার করা হয়েছে। জমি বিবাদকে ঘিরে অশান্তির জেরে পুলিশ ন্যাজাট থানার বয়ারমারি এলাকায় গিয়েছিল। সেখানেই পুলিশের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। স্থানীয়দের হাতেই বয়ারমারি এলাকায় ১ অফিসার সহ ৩জন পুলিশকর্মী আক্রান্ত হন। পুলিশের গাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। শনিবার এই ঘটনায়  ৯ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার আরও ৩জনকে জালে তোলা হয়েছে। ফেরার অভিযুক্ত মুসা মোল্লার ভাই মুর্তাজা মোল্লা গ্রেফতার। পাকড়াও মুর্তাজা মোল্লার দুই ছেলেও। ধৃত দুই ছেলের নাম মন্তাজুল মোল্লা, ও মনোয়ার হোসেন মোল্লা।

সন্দেশখালিতে অভিযুক্তদের ধরতে গিয়েই আক্রান্ত আইনের রক্ষকরাই। জমি বিবাদের সমস্যা ঘিরে অশান্তি ছিল। স্থানীয় বাসিন্দা মুসার বিরুদ্ধে অশান্তি করার অভিযোগ। তাকে পুলিশের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নোটিশ অগ্রাহ্য করেছিল মুসা। তাকে ধরতেই গিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে পৌঁছতেই স্থানীয়রাই হামলা চালায়। মুসাকে পালাতে সাহায্য করছিল স্থানীয় কয়েকজন। তারাই পুলিশের ওপরে হামলা চালায়। পুলিশের স্টিকার দেওয়া গাড়িতেও হামলা চালানোর অভিযোগ ওঠে। আক্রান্ত অফিসার ও পুলিশকর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেন ও কারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের অভিযোগ, মুসা মোল্লাকে পালিয়ে যেতে সাহায্য করেছে স্থানীয়রাই।

উল্লেখ্য, গত বছর জানুয়ারি মাসে শেখ শাহজাহানকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীকে। ২৬ সালের সেই জানুয়ারিতেই রাজ্য পুলিশকে আক্রান্ত হতে হল। পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের সঙ্গে কথা বলে আরো কেউ জড়িত রয়েছে কিনা জানার চেষ্টা চলছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের