সন্দেশখালিতে বিজেপিতে ধস, রেখা পাত্রের সঙ্গী-সহ ৩ হাজার পদ্মকর্মী সামিল তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপি শিবিরে বড় ভাঙন। সন্দেশখালিতে রেখা পাত্রের সঙ্গী-সহ ৩ হাজার পদ্মকর্মী যোগ দিয়েছেন তৃণমূলে। একুশে জুলাই প্রস্তুতির আগে সন্দেশখালিতে বড়সড়ো ভাঙ্গন। সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রের ছায়া সঙ্গী বিজেপি নেত্রী লতিকা মিস্ত্রি রবিবার যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন সন্দেশখালিতে প্রথম আন্দোলনকারী সুদেষ্ণা দাস, সুজিত নস্কর সহ ৩০০০ জন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী বিরবাহা হাঁসদা উপস্থিত ছিলেন সুজিত বোস সহ আরও অনেকে।

সামনেই ২১ জুলাইয়ের সভা রয়েছে। এই সভার প্রস্তুতি বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রতিবছর এই মঞ্চ থেকে চমক থাকে। এবার সভার আগেই চমক এল সন্দেশখালি থেকে। এই সন্দেশখালিতেই একসময় প্রভাব বিস্তার করতে চেয়েছিল পদ্মশিবির। শেখ শাহজাহান থেকে শুরু করে রেখা পাত্রের খবর থাকত শিরোনামে। এবার সেই সন্দেশখালিতেই বড় ধাক্কা খেল বিজেপি। রেখা পাত্রের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত ছিলেন সুদেষ্ণা দাস, লতিকা মিস্ত্রি। এরাই প্রথম আন্দোলন শুরু করেছিলেন। এবার তাঁরাই বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ঘর ভেঙে নিজেদের ঘর শক্ত করল ঘাসফুল শিবির। সন্দেশখালির মতো জায়গায় বিজেপির ৩ হাজার কর্মীকে নিজেদের দলে এনেছে তৃণমূল। জানা গিয়েছে, রেখা পাত্রের সঙ্গেই থাকতেন সুদেষ্ণা দাস,লতিকা মিস্ত্রি। ২০২৪ এর লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট প্রচার করতে দেখা গিয়েছিল তাঁদের। এবার তাঁরাই বিজেপির হাত ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে।

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

আজব ঘটনা, রাজস্থানে পুর ভোটে বিজেপি প্রার্থীর ঝুলিতে মাত্র এক ভোট

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে