ভারতীয় জলসীমায় সন্দেহজনক ২ বাংলাদেশি ট্রলার, গ্রেফতার ৩৫

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতীয় জলসীমায় বাংলাদেশি ট্রলারের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করতেই ব্যবস্থা নিল উপকূলরক্ষী বাহিনী। ২টি বাংলাদেশি ট্রলারকে ঘুরে বেড়াতে দেখা যায়। ২ ট্রলারে থাকা ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার কাকদ্বীপ আদালতে তোলা হবে তাদের।

ভারতীয় জলসীমায় সম্প্রতি ভারতীয় মাছ ধরার ট্রলারকে উল্টে দিয়েছিল বাংলাদেশি নৌবাহিনীর জাহাজ। সেই ঘটনায় ১৬জন জলে পড়ে গিয়েছিলেন। দ্রুত তৎপরতায় ১১জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ হয়েছিলেন ৫ জন। তারমধ্যে ২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ৩জন এখনও নিখোঁজ। এই নিয়ে পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় জলসীমা থেকে ৩৫ জনকে গ্রেফতার করেছে উপকূলরক্ষী বাহিনী। রিপোর্ট অনুযায়ী, ১৬ ডিসেম্বর গভীর সমুদ্রে টহল দেওয়ার সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দুই বাংলাদেশি ট্রলারকে বাজেয়াপ্ত করে এবং তাতে থাকা ৩৫ বাংলাদেশিকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত হওয়া ট্রলার দুটি ‘সাবিনা–১’ (Sabina-1), ‘রুপালি সুলতানা’ (Rupali Sultana)।

সাবিনা-১ (Sabina-1) ট্রলারে ছিলেন ১১ বাংলাদেশি, রুপালি সুলতানা (Rupali Sultana) নামক ট্রলারে ছিলেন ২৪ বাংলাদেশি। এই ট্রলার দুটি ভারতীয় জলসীমায় ঢুকে মাছ ধরছিল। দেখতে পেয়েই তাদের আটক করে উপকূলরক্ষী বাহিনী। চারপরেই তাদের ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়। তারপর উপকূল থানার পুলিশের হাতে ট্রলার ও অনুপ্রবেশকারী বাংলাদেশিদের তুলে দেওয়া হয়। ধৃত ৩৫ জনের জিজ্ঞাসাবাদ চলছে। বৃহস্পতিবার ধৃতদের কাকদ্বীপ আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। আগের দিনের ডুবে যাওয়া ট্রলারটিকে কাকদ্বীপের ময়নাপাড়া ডকে নিয়ে আসা হয়েছিল। ট্রলার থেকে জল বার করতেই ইঞ্জিন ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল দু’জনের নিথর দেহ। বাকি ৩ জনের খোঁজে এখনো তল্লাশি চলছে।

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

যাত্রীদের জন্য বড় সুখবর! রাজ্যে চালু হল আরও ৫টি সরকারি বাস, জানুন রুট

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?