রাজ্যের মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ৩৭ হাজার শিক্ষক এলেন EPF’র আওতায়

রাজ্যের মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের সহায়ক, সম্প্রসারক এবং মুখ্য সম্প্রসারকদের জন্য Employees Provident Fund বা EPF চালু করল রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিঃশব্দে বড় সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রাজ্যের মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের(MSK) সহায়ক, সম্প্রসারক এবং মুখ্য সম্প্রসারকদের জন্য Employees Provident Fund বা EPF চালু করল রাজ্য সরকার। এর ফলে উপকৃত হবেন প্রায় ৩৭ হাজার শিক্ষক। দিন দুই আগেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্কুলশিক্ষা দফতর(West Bengal School Education Department)। চলতি বছরের ১ এপ্রিল থেকে এই সুবিধা কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা প্রায় সাড়ে চার লক্ষের মতো। এরা সকলেই রয়েছেন General Provident Fund বা GPF’র আওতায়। কিন্তু মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের সহায়ক, সম্প্রসারক এবং মুখ্য সম্প্রসারকদের এই সুবিধা ছিল না। কিন্তু এবার থেকে তাঁরা চলে এলেন EPF’র আওতায়। উল্লেখ্য, রাজ্যের অধিকাংশ মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলি শিশুশিক্ষা কেন্দ্র হাইস্কুল নামেও পরিচিত।

আরও পড়ুন, মিলে গিয়েছে DNA, সঞ্জয় একাই ধর্ষণ করেছে মহিলা চিকিৎসককে

বাম জমানার সময় থেকেই রাজ্যের মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বা MSK-গুলি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীনে চলতো। এইসব শিক্ষাকেন্দ্রে পঠন-পাঠন অন্য সাধারণ স্কুলের মতোই প্রায় হত। কিন্তু, এগুলি রাজ্যের শিক্ষা দফতরের অধীনস্থ ছিল না। সেই কারণে সময়ে সময়ে বিভিন্ন সমস্যা দেখা দিত। রাজ্যে পরিবর্তনের পরে মুখ্যমন্ত্রী এই কেন্দ্রগুলিকে রাজ্যের শিক্ষা দফতরের অধীনে আনার সিদ্ধান্ত নেন। সেই মতো কাজও শুরু হয়। ২০২০ সালের মধ্যেই রাজ্যের সব মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিকে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের অধীনে আনার কাজ শেষ হয়। ওই বছরের ১ ডিসেম্বর থেকেই রাজ্যের সব মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলির প্রশাসন ও মানবসম্পদের দায়িত্ব স্কুল শিক্ষা দফতরের অধীনে চলে আসে। সেই সময় ওই শিক্ষাকেন্দ্রগুলিতে শিক্ষা সহায়ক, শিক্ষা সম্প্রসারিকা, মুখ্য শিক্ষা সম্প্রসারক প্রভৃতি নামে প্রায় ৪৩ হাজার শিক্ষক-শিক্ষিকা ছিলেন। এখন সেই সংখ্যা কমে হয়েছে ৩৭ হাজার। এরাই এবার EPF’র আওতায় চলে এলেন।

আরও পড়ুন, পাটের বস্তার দাম বাড়াচ্ছে কেন্দ্র, উপকৃত হবেন শ্রমিক ও চাষীরা

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যের এই সব মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলির শিক্ষা সহায়ক, শিক্ষা সম্প্রসারিকা, মুখ্য শিক্ষা সম্প্রসারকদের মাসিক ভাতা সরাসরি তাঁদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া চালু হয়েছে। ২০১৫ সাল থেকেই তা চালু হয়েছে। তার আগেই এই ভাতা পাওয়ার জন্য মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলির শিক্ষা সহায়ক, শিক্ষা সম্প্রসারিকা, মুখ্য শিক্ষা সম্প্রসারকদের সংশ্লিষ্ট স্কুলের পরিচালন সমিতির দ্বারস্থ হতে হতো। ঘুরপথে টাকা আসায় প্রতি মাসেই ভাতা পেতে দেরি হতো তাঁদের। কখনও কখনও তা ২ মাস দেরীও হয়ে যেত। মমতার সরকার সেই সমস্যারও সুরাহা করে দিয়েছে। বাংলার বুকে ২০০০ সালে সর্বশিক্ষা মিশন প্রকল্পের আওতায় ৬ থেকে ১৪ বয়সী সবাইকে স্কুলমুখী করার উদ্দেশ্যে প্রথমে শিশু শিক্ষাকেন্দ্র, পরে ২০০৩ সালে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র তৈরি হয়। সেই সময় প্রতি আধ কিলোমিটারের মধ্যে প্রাথমিক স্কুল না থাকলে একটি করে শিশু শিক্ষাকেন্দ্র তৈরি করা হয়েছিল। আর প্রতি আড়াই কিলোমিটারের মধ্যে ন্যূনতম অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল না থাকলে সেখানে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র গড়ে তোলা হয়।

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

HIV আক্রান্ত স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের