জামাইষষ্ঠীতে মৎস্যজীবীদের জালে ৪৫ কেজির বাঘা আড়, দাম কত জানেন

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার : জামাইষষ্ঠীর সকালে মাছ ধরতে গিয়েছিলেন নদীতে। প্রতিদিনের মতো সংকোশ নদীতে জাল দিয়েছিলেন স্থানীয় মৎস্যজীবী সিদ্দিকী মিঞাঁ। তখনও তিনি জানতেন না কপাল খুলতে চলেছে তাঁর। তাঁর জালেই পড়েছে এই ৪৫ কেজি আড়। প্রায় ৪ ফুটের এই মাছটি দেখেই আনন্দের সীমা নেই মৎস্যজীবীদের।

এত বড় মাছ দেখে নদীর পাড়ে দাঁড়িয়ে চক্ষুচরকগাছ হয়ে গিয়েছে মৎস্যজীবী সিদ্দিকী মিঞাঁর। জামাইষষ্ঠীর সকালে এই মাছ দেখে খুশির শেষ নেই সিদ্দিকির। এমনিতেই ইলিশের দেখা নেই। তারওপর বাঘা আড় দেখে কেনার ধুম পড়ে গিয়েছে। ইলিশের জায়গায় জামাইয়ের পাতে আড় তুলে দিতেই কেনাকাটা করেছেন অনেকে। মৎস্যজীবীরা জানিয়েছেন, মাছটির ওজন প্রায় সাড়ে ৪৫ কেজির কাছাকাছি। প্রায় ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে সেই বিশালাকৃতি মাছ।

বর্ষাকালে নদীতে আড় মাছ প্রায়শই দেখতে পাওয়া যায়। কিন্তু ৪৫ কেজির মাছ ধরার ঘটনা নতুন বলা চলে। শেষ কে কবে কোথায় এতবড়  আড় মাছ দেখেছেন মনে করতে পারছেন না কেউই। মৎস্যজীবীরা জানিয়েছেন, পাকা মাছের স্বাদ ভিন্ন। জামাইষষ্ঠীতে জালে ওঠা আড় মাছের স্বাদ অত্যন্ত ভালো। এর স্বাদ অতুলনীয়। এদিকে সংকোশের জলে চার ফুট লম্বা এই বিশাল মাছ ধরা পড়া খবর ছড়িয়ে পড়তেই সংকোশ নদীর ঘাটে জমেছে ভিড়।

জানা গিয়েছে, অনেক দর কষাকষির পরে আব্দুল হাই নামে একজন মাছটি কিনে নিয়ে যান। জানা গিয়েছে, অসমে তিনি নিয়ে যাবেন এই মাছ। এরআগেও আড় মাছ ধরা পড়েছে। কিন্তু সেগুলো ৪-৫ কেজির বেশি নয়। অসমে নিয়ে গিয়ে ওই মাছ বিক্রি হবে।

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিরিয়ানির প্লেটে বিষ? তদন্তে Arsalan রেস্তরাঁতে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি