কন্যাশ্রীর জন্য ৫ হাজার! প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : বাল্যবিবাহ এবং মেয়েদের স্কুলছুট রুখতে ২০১৩ সাল থেকে রাজ্য সরকার চালু করেছিল কন্যাশ্রী প্রকল্প। সেই কন্যাশ্রী দেওয়ার নাম করে ছাত্রীর পরিবারের কাছ থেকে ৫হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। নামখানার ফ্রেজারগঞ্জের নারায়নীতলা ধনেশ্বর শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, নামখানার বাসিন্দা পৃথ্বীকা দাস। নামখানার ফ্রেজারগঞ্জের নারায়নীতলার ধনেশ্বর শিক্ষাসদন উচ্চ মাধ্যমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। তার অভিযোগ, কন্যাশ্রীর ফর্ম জমা দেওয়ার জন্য একজন স্কুলে তাদের ডেকে পাঠানো হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভ্রনীল প্রামানিক ছাত্রীর বাবার সঙ্গে দেখা করে ১০ হাজার টাকা চান। স্কুলের উন্নয়নের কথা কথা বলে এই টাকা চাওয়া হয়েছিল। ছাত্রীর বাবা অনুরোধ করে ৫ হাজার টাকা কমান। টাকা দেওয়ার পর প্রধান শিক্ষকের কাছে রশিদ চাওয়া হলে, তা দেওয়া হয়নি।

জানা গিয়েছে, ওই ছাত্রীর বাবা কলকাতায় একটি কোম্পানিতে কাজ করেন। অসহায় অবস্থায় সামান্য টাকা পেতে শিক্ষককে টাকা দেওয়া বিষয়টি চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কন্যাশ্রীর ২৫ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দিতে হয়েছে। যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভ্রনীল প্রামাণিক বিষয়টি অস্বীকার করেছেন। এই বিষয়টি নিয়ে স্কুল পরিচালন সমিতির সভাপতি মুক্তেশ্বর মিদ্যা জানিয়েছেন, এই বিষয়ে একটি অভিযোগপত্র পাওয়া গিয়েছে। গোটা বিষয়টির ওপরে নজর রেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

আন্দোলনের নামে তাণ্ডব কলকাতায়, সাংবাদিক হেনস্তার প্রতিবাদে পথে নামছেন বিধায়করা

ধর্মতলা ছাত্র বিক্ষোভে পুলিশের কড়া পদক্ষেপ, হেয়ার স্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের

কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন বিহারের ঝান্ডু কুমার

কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

মহারাষ্ট্র টেট প্রশ্নফাঁস কাণ্ডে বড় সাফল্য, বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

বৃষ্টি ও ভূমিধসের বাধা কাটিয়ে টানা ৬ দিন পর ফের শুরু অমরনাথ যাত্রা

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

মেডিকেল এমার্জেন্সি থেকে টার্ম ইনশিয়োরেন্স, জেনে নিন মধ্যবিত্তের সুরক্ষাকারী ৫টি বিমা

নিরামিষাশীদের জন্য বিকল্প উৎস, প্রোটিনের চাহিদা পূরণ করবে কোন ৫ ফল?  

২৯ জুলাই গুরুপূর্ণিমা, জেনে নিন গুরু উপাসনার তিথি ও পুজো পদ্ধতি