৫০ শতাংশ আগাম বুকিং শেষ! কেন এত হুড়োহুড়ি দিঘার হোটেলে?

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : সামনেই উইকএন্ড। তার রয়েকদিন পরেই রয়েছে বড়দিন ও নিউইয়ার। এই সময়গুলোতে দিঘা, পুরী, মন্দারমণি সহ সমস্ত পর্যটনস্থলগুলোতে থাকে নজরকাড়া ভিড়। এবার বর্ষবরণের আগে নতুন রূপে সেজে উঠছে দিঘা। উইকএন্ড থেকেই ভিড় জমতে শুরু করবে সমুদ্র সৈকতে। অন্যান্য বারের তুলনায় এবার আরো বেশি পর্যটক হবে বলে মনে করছেন হোটেল মালিকরা।

জানা গিয়েছে, হোটেলগুলিতে প্রায় ৫০ শতাংশ বুকিং সম্পন্ন হয়ে গিয়েছে। আগামী ২৫ ডিসেম্বরের আগে সমস্ত হোটেল রুম বুকিং হয়ে যাবে বলে আশা করছেন হোটেল মালিকরা। নিউ দিঘায় বেশ কিছু হোটেল মালিক পর্যটক টানতে প্যাকেজের ব্যবস্থাও করেছেন। কাপল এবং ফ্যামিলির থাকা খাওয়া নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হয়, সেই প্যাকেজে যা মাথাপিছু ভাড়ার থেকে কম পড়ছে।

হোটেল মালিকদের বক্তব্য, আগের বছর যে ভিড় দেখা গিয়েছিল, এবছর বর্ষশেষে তার থেকেও বেশি ভিড় দেখা যাবে। কারণ এবারে নতুন সংযোজন জগন্নাথ মন্দির। পর্যটকদের জন্যে হোটেল মালিকদের আবেদন অগ্রিম বুকিং করে রাখার। কারণ ভিড়ের কারণে দিনের দিন এলে হোটেল পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে ছুটির মজা পাওয়া যাবে না। পছন্দমতো সাধ্যের হোটেল না পেলে অতিরিক্ত টাকা দিয়ে হোটেল বুক করতে হতে পারে। উলে বাজেটেও টান পড়ার সম্ভাবনা। তবে হোটেলের কালোবাজারি রুখতে জেলাপ্রশাসন ও হোটেলিয়ারস অ্যাসোসিয়েশন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।

ইতিমধ্যেই ভাড়া সংক্রান্ত একটি লিফলেট বুক ছাপানো হয়েছে।নির্ধারিত ভাড়ার থেকে কোনও হোটেল বেশি টাকা নিলে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই কারণে বর্ষশেষ ও বর্ষবরণের আনন্দ যাতে মাটি না হয়, তার জন্য াগাম হোটেল বুকিং করে রাখাছেন পর্যটকরা।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ