আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্চায়েত ভোটের আগেই প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল ঘটানো হলো। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৮৫ জন ডাবলুবিসিএস(WBCS) অফিসারকে রদবদল করা হয় । এরমধ্যে ৪৪ জন রয়েছেন বিডিও ওএসডি সহ বিভিন্ন পদের ডব্লু বি সি এস অফিসাররা। এর আগে ৫১ জন আইপিএসকে রদবদল ঘটানো হয়েছিল। শুক্রবার জলপাইগুড়ি জেলার এসপি পদে ও রদবদল ঘটানো হয়।

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার (SP)বিশ্বজিৎ মাহাতোকে জেলার পুলিশ সুপার পদ থেকে সরিয়ে সেখানে আনা হয় কে উমেশ গণপতকে। শুক্রবার যে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্তাদের ডব্লিউবিসিএস পদে রদবদল ঘটানো হয়। তার মধ্যেই রয়েছেন– জিসান খান, ইন্দ্রজিৎ পাল, এশা সেনগুপ্ত, মুফতি শামীম।

এশা সেনগুপ্তকে রাজ্য তপশিলি উন্নয়ন সমবায় কর্পোরেশনের নির্দেশক করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election) আগে প্রশাসনিক পদে আইএসআইও অন্যান্য পদে রব্বত ঘটিয়ে রাজ্য সরকার নির্বাচনের প্রস্তুতি যে ধীরে ধীরে নিচ্ছে তা বলাই বাহুল্য। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা না হলেও প্রশাসনিক পর্যায় তৎপরতা যে শুরু হয়ে গিয়েছে এই রদবদল তারই জানান দিচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ