রাজ্যে বয়স্কদের নিয়ে তৈরি হবে ৬ হাজার স্বনির্ভর গোষ্ঠী, সিদ্ধান্ত নবান্নের

চলতি অর্থবর্ষে নতুন দু লাখ স্বনির্ভর গোষ্ঠী গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে ৬ হাজার গোষ্ঠী তৈরি হবে বয়স্ক নাগরিকদের নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে সর্বদা তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার। তার পদক্ষেপ হিসাবে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চলতি অর্থবর্ষে নতুন দু লাখ স্বনির্ভর গোষ্ঠী গড়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শুধু তাই নয় বয়স্ক নাগরিকদের নিয়ে এর মধ্যে ৬ হাজার গোষ্ঠী তৈরি হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে।

বয়স্কদের জন্য আলাদা স্বনির্ভর গোষ্ঠী তৈরির এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পৃথকভাবে শুধুমাত্র বয়স্কদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরির এমন উদ্যোগ রাজ্যে এর আগে নেওয়া হয়নি। গত শুক্রবার এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পর অনেকে মনে করছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বহু মানুষ আর্থিকভাবে স্বনির্ভর হবে। রাজ্য সরকারের মতে অন্তত ২০ লাখ মানুষের কাজের সুযোগ তৈরি হবে।

বঙ্গের বিভিন্ন জেলায় অধিকাংশ স্বনির্ভর গোষ্ঠীই রাজ্যের পঞ্চায়েত দফতরের লাইভলিহুড মিশনের অধীনে রয়েছে। গত শুক্রবার পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরের তরফে। উল্লেখ্য, আগামী পাঁচ বছরে রাজ্যে অন্তত ১০ লাখ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে  বলে ২০২১ সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। এবার সেই লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছে রাজ্য প্রসাসন। রাজ্যের প্রতিটি জেলাকে স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার জন্য সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। সব চেয়ে বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনকে। ২৪ পরগনা জেলায় আগামী এক বছরে ২৮ হাজার ৬৫০টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। একইসঙ্গে বয়স্কদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী গড়া হবে ২০০টি। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২২ হাজার ৬৫০টি নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। বয়স্কদের নিয়ে এই জেলায় গোষ্ঠী হবে ৪০৭টি। এইভাবে রাজ্যের সব জেলাকে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে রাজ্য প্রশাসন।

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া