ওড়িশায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বাংলার ৭ জনের

মৃতরা সকলেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়ার নেহালপুর সর্দারপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশায় (Odisha) মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু (Death) হল বাংলার ৭ জনের। শুক্রবার ওড়িশার জাজপুরে (Jajpur) ১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। মৃতরা সকলেই উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়ার নেহালপুর সর্দারপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার খবর পৌঁছতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে ওড়িশার জাজপুর জেলার ধর্মশালা থানার অন্তর্গত নেউলপুর চকের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি মিনি-ট্রাকে যাচ্ছিলেন ৭ জন। সেই সময় একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ফলে দুমড়ে মুচড়ে যায় ছোট ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক সহ ৭ জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গ্যাস কাটার দিয়ে গাড়ির অংশ কেটে সাত জনকে উদ্ধার করে। নিহত সকলে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তারা পোলট্রি ফার্ম থেকে মুরগি নিয়ে কোম্পানির গাড়িতে ওড়িশায় যেতেন বলে জানা গিয়েছে। পুলিশের তরফে মৃতদের পরিবারে খবর পৌঁছে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুয়াশা ও ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই ঘটনা ঘটতে পারে। পাশাপাশি গাড়ির চালক ঘুমিয়ে পড়ার জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। জাজপুরের পুলিশ সুপার বিনিত আগরওয়াল সংবাদমাধ্যমকে জানান, ঘটনাস্থলেই ছয়জন মারা যায়, আরেকজনকে চিকিৎসার জন্য এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে (SCB Medical College and hospital) নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়।

পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন একই পরিবারের ও বাকিরা একই গ্রামের বাসিন্দা। মৃতদের নাম যথাক্রমে, সুরজ মণ্ডল (৪৪), মহম্মদ আমিরুল আলি সর্দার (২৬), করিম সর্দার (২৬), মহম্মদ আমজাদ আলি সর্দার (২৬), মহম্মদ আরিফ সর্দার (২৭), জাহাঙ্গির সর্দার (৩২), মোয়াজ্জেম সর্দার (৩২)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার  ইতিমধ্যেই ওড়িশা সরকার ও সংশ্লিষ্ট পরিবারের সকলের সঙ্গে যোগাযোগ করেছে এবং মৃতদেহগুলি তাঁদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেছে। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে