নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার আট বাংলাদেশি সহ ৯ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: নিমতা থানা এলাকা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি সহ মোট ৯ জন। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল ভোটার (Voter Card) ও আধার কার্ড (Aadhaar Card)।

জানা গিয়েছে, রবিবার রাতে একাধিক জায়গায় অভিযান চালানো হয়। নিমতা থানা এলাকাতে উত্তর প্রতাগড়ের ফতেল্লাপুরে ৮ বাংলাদেশির হদিশ মেলে। এই ৮ জনকে আশ্রয় দেওয়ার জন্য ১ জন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। প্রায় ১০ থেকে ১২ বছর আগে ফতেল্লাপুরে এই ৮ জন এসেছিল। তাদের মধ্যে কেউ এখানে এসে ফেরিওয়ালা বা কোনও ব্যবসার কাজ করত। অভিযোগ বেশ কয়েকবছর ধরে এদেশে তারা ভোটও দিয়েছে। এসআইআর-এ তাদের নাম বাদ গিয়েছে। সোমবারই তাদের আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ।

ধৃতদের কাছ থেকে ভুয়ো আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে। জাল জন্ম শংসাপত্র পর্যন্ত তারা বানিয়েছে। SIR-প্রক্রিয়া চলাকালীন এই ৮ জনের নথি ভুয়ো বলে জানা গিয়েছে। এরপরেই পুলিশের কাছে তথ্য যায়। এই তথ্যের ভিত্তিতে রবিবার ৮ জনকে প্রথমে গ্রেফতার করা হয়েছে। তারপরে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে ১ ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে।

ভুয়ো পরিচয়পত্র কোথা থেকে কীভাবে বানিয়েছে, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ধৃতদের। এই ৯ জনের পাশাপাশি আরও কেউ এমন রয়েছেন কিনা সেই বিষয়ে খোঁজ খবর করা হচ্ছে। ভোটের আগেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি ধরা পরেছিল। এবার ফের বাংলাদেশি ধরার পরার ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে। 

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪