সিঙ্গুরে পথ দুর্ঘটনায় শিশু-সহ মৃত ৩

কলকাতার রাজারহাট থেকে একটি গাড়ি করে বর্ধমান যাচ্ছিলেন একই পরিবারে চারজন। সিঙ্গুরের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ওই পরিবারের তিনজনের মৃত্যু হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার রাজারহাট থেকে একটি গাড়ি করে বর্ধমান যাচ্ছিলেন একই পরিবারে চারজন। সিঙ্গুরের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ওই পরিবারের তিনজনের মৃত্যু হল। এরমধ্যে এক শিশুও রয়েছে। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ে। ঘটনাটি সিঙ্গুর থানা এলাকার খাসেরভেড়িতে। স্থানীয় মানুষজনই দ্রুত উদ্ধারকাজে হাত লাগায়। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় সিঙ্গুর থানার পুলিশ। জানা যাচ্ছে, মেয়ে ও নাতনিকে নিয়ে দাদু ও দিদিমা বর্ধমানের দিকে যাচ্ছিলেন।

এই ঘটনায় মৃত্যু হয়েছে মনিকা দেব(৪০), কমলিকা সাধু, এবং তাঁর চার বছরের শিশুর। গাড়িটি নিজেই চালাচ্ছিলেন কাজল দেব। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ঠিক কী কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ল সেটা জানা যায়নি। পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে ওই পরিবারের অন্য়ান্য় সদস্যদের খবর দিয়েছে। উল্লেখ্য ওই এলাকায় গতমাসেই পথ দুর্ঘটনার বলি হয়েছিলেন দুজন বাইক আরোহী। একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগেই সেবার দুর্ঘটনা ঘটেছিল। সেবারও গাড়িটি নয়ানজুলিতে গিয়ে পড়েছিল। এবারও সেই নয়ানজুলিতে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হল।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের