পেট্রাপোল সীমান্তে আটক চিনা ড্রোন

পেট্রাপোল থানার পুলিশ জানিয়েছে, ড্রোনটি চিনের তৈরি। ভারতের বর্ডার থেকে ৩০০ মিটার ভিতরে এসে পড়েছে ড্রোনটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাষের জমিতে আচমকা উড়ে এসে পড়েছিল এক ড্রোন(Drone)। আর তা ঘিরেই শোরগোল ছড়িয়েছিল ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে। খবর পেয়ে গ্রামে আসে পুলিশ। তাঁরা সেই ড্রোনকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। দেখা যায় উড়ন্ত সেই ড্রোন শুধু যে ছবি বা ভিডিও তুলে তা পাঠাতেই ওস্তাদ তাই নয়, রীতিমত ৫০০ গ্রাম পর্যন্ত ভারী জিনিস সে বহণও করতে পারে। আর সেই কারণেই এই ড্রোন উদ্ধার ঘিরে মূলত ২টি প্রশ্ন উঠে গিয়েছে। এক, এই ড্রোনের মাধ্যমে কী সীমান্তবর্তী এলাকায় কী কেউ বা কারা নজরদারি চালাচ্ছিল? যদি সেটাই হয় তাহলে সে বা তারা কারা? আর কোন উদ্দেশ্য নিয়েই বা তা করা হচ্ছিল? আর দুই এই ড্রোনে করে কী দামী ওথচ হালকা কোনও বস্তু পাচার করার কৌশল নিয়েছিল কেউ? কোনও উত্তরই আপাতত মেলেনি। তবে উত্তরের সন্ধান শুরু করে দিয়েছেন পুলিশের আধিকারিকেরা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বনগাঁ(Bongna) মহকুমার পেট্রাপোল এলাকা।

জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা নাগাদ পেট্রাপোল(Petrapole) থানার কালিয়ানিতে একটি চাষের জমিতে আচমকাই একটি উড়ন্ত ড্রোনের এসে পড়ে। জমির মালিক পঙ্কজ সরকারের দাবি, ‘ড্রোন আচমকাই আমার বেগুন চাষের জমিতে এসে পড়ে। প্রথমে এটিকে দেখে বোমা ভেবেছিলাম। তাই ভয়ও পেয়েছিলাম। এলাকাবাসীরাও ভয় পেয়েছিল। তার জেরেই পেট্রাপোল থানায় খবর দেওয়া হয়। ওনারা এসে ওটাকে নিয়ে যান।’ পেট্রাপোল থানার পুলিশ জানিয়েছে, ড্রোনটি চিনের(China) তৈরি। ভারতের বর্ডার থেকে ৩০০ মিটার ভিতরে এসে পড়েছে ড্রোনটি। অত্যাধুনিক এই ড্রোন ছবি তুলে পাঠাবার পাশাপাশি ভিডিও তুলেও পাঠাতে পারে। সেই সঙ্গে ৫০০ গ্রাম ওজন বহনের ক্ষমতা রয়েছে ড্রোনটির। তবে কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে ড্রোনটি ওড়াচ্ছিল তা এখনও জানা যায়নি। পুলিশের আধিকারিকেরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন।

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক