হোস্টেল থেকে উদ্ধার কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ

সাগরের দাদা সুরজিৎ সাহুর দাবি, তাঁর ভাইকে কেউ বা কারা খুন করে ঝুলিয়ে দিয়েছে হোস্টেলের ঘরের মধ্যে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতেই এসেছিল ফোন। বাড়ির ছেলে আত্মহত্যার চেষ্টা করেছে কলেজের হোস্টেলে। সেই ফোন পেয়ে তড়িঘড়ি করে রাতেই বাড়ির লোকেরা পৌঁছান সেই হোস্টেলে। গিয়ে দেখেন হোস্টেলের নির্দিষ্ট ঘরে ঝুলছে ছেলের দেহ। তা দেখেই ভেঙে পড়েন সবাই। তার মধ্যেই দেহ নামিয়ে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা জানান, অনেক আগেই মৃত্যু(Death) হয়েছে ওই যুবকের। ২১ বছরের তরতাজা যুবক এভাবে মারা যাবে সেটা এখনও মেনেই নিতে পারছে না তাঁর পরিবার। আর তাই উঠে আসছে খুনের তত্ত্ব। সেই মর্মে পুলিশের কাছেও অভিযোগ দায়ের হয়েছে। যদিও সেই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বৃহস্পতিবার রাতে পুরুলিয়ার(Purulia) জয়পুরে(Joypur) একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে এই ঘটনা ঘটে। মৃত যুবক ওই কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া(College Student)। তাঁর নাম সাগর সাহু। বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার খামার গ্রামে।

জানা গিয়েছে, সাগরের বাড়িতে বৃহস্পতিবার রাতে ফোন এসেছিল। সেই ফোন আবার এসেছিল সাগরের মোবাইল থেকেই। এই বিষয়ে সাগরের দাদা সুরজিৎ সাহু শুক্রবার জানিয়েছেন, ‘রাত ১১টা নাগাদ ভাইয়ের মোবাইল থেকেই ফোন এসেছিল। কেউ একজন ফোন করে শুধু আমাকে বলেছিল ভাই নাকি আত্মহত্যার চেষ্টা করেছে। কে সেই ফোন করেছিল তা এখনও আমরা জানি না। আমরা রাতেই হোস্টেলে গিয়েছিলাম। গিয়ে দেখি ওর ঘরে ও ঝুলছে। দড়ি ছিল মেঝে থেকে মাত্র দু’-তিন ফুট ওপরে। আত্মহত্যা করলে দড়ি মেঝে থেকে এত কম ওপরে থাকবে? তাছাড়া আমার ভাইয়ের মোবাইলে লক ছিল। সেই লক খুলে কেই বা ফোন করল আমাদের? তাছাড়া ঘর খুব অগোছালো ছিল। আমার ভাই কিন্তু ঘর খুব গুছিয়ে রাখত। এমন কোনও ঘটনাই ঘটেনি যাতে ও আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারে। ভাইয়ের বন্ধুদের কথাতেও অসঙ্গতি রয়েছে। তাঁরা এক এক জন এক রকম কথা বলছে। আমার অনুমান, ভাইকে কেউ বা কারা খুন করে ঝুলিয়ে দিয়েছে।’ ঘটনার তদন্তে নেমে পুলিশ হোস্টেলের ঘরটি সিল করে দেওয়ার পাশাপাশি সাগরের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে।

ব্ল্যাকমেইলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

শাহজাহানদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার জমিদখলের মামলায় চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী