রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি! লোপাট প্রায় ৪০ হাজারের সামগ্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: টোটো সারানোর দোকানে ভয়াবহ চুরি! ঘটনাটি ঘটেছে পূর্বের জাতীয় সড়ক অর্থাৎ বর্তমানে শান্তিপুর কৃষ্ণনগর যাওয়ার অন্যতম প্রধান রাস্তার পাশে গোবিন্দপুর লক্ষীতলা  এলাকায়।

দোকানদার দেবাশীষ বিশ্বাস জানান, তার ৬-৭ বছরের দোকান। কিছুটা দূরে কয়েক বছর আগে চুরি হলেও এখানে কখনও এ ধরনের অঘটন ঘটেনি। তাই টিনের বেড়ার দোকানেই মেরামতির নানা উপকরণ থাকে। আর পাঁচটা সাধারণ দিনের মতন আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে দোকান খুলতে এসে দেখেন পিছনের দরজা ভাঙা। দোকানে রাখা টোটোর পুরনো ১০-১২ টি ব্যাটারি, তামার কয়েল বাধার তার চুরি হয়েছে। যার মূল্য প্রায় আনুমানিক ৪০ হাজার টাকার কাছাকাছি।

সামনে এবং পাশের দুটি দোকানে সিসি ক্যামেরা থাকায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তা দেখা সম্ভব হবে। তাই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন দেবাশীষ বিশ্বাস। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিতকরণের দাবি তুলেছেন তিনি। এছাড়াও তিনি দাবি করেছেন, যারা চুরির সঙ্গে যুক্ত রয়েছে তাদের তাড়াতাড়ি ধরা প্রয়োজন। নাহলে এমন ঘটনা আবারও ঘটতে পারে।

তবে অত্যন্ত ব্যস্ততম এই রাস্তার পাশে সারা রাতই প্রায় পুলিশ এবং সাধারণ মানুষ চলাচল করে। সেখানে এই দুঃসাহসিক চুরি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে দোকানদারদের নিজস্ব নিরাপত্তার কারণেও পাহারাদার রাখার চিন্তা ভাবনাও শুরু করেছেন তারা।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি