মিথ্যা অভিযোগে কৃষককে গুলি করে মারল বিএসএফ

রবিবার সকালে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার জলঙ্গি থানার উদরনগরের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেল এক পাটচাষী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বাংলার বুকে বিএসএফের(BSF) হাতে খুন হয়ে গেলেন এক কৃষক(Farmer)। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার ডোমকল(Domkal) মহকুমার জলঙ্গি(Jalangi) থানার উদরনগরের ভারত-বাংলাদেশ সীমান্তে(Indo Bangla Border)। নিহত যুবকের নাম রহুল মণ্ডল(২৬)৷ বাড়ি স্থানীয় রামনারায়ণ গ্রামে৷ নিহত যুবকের পরিবারের দাবি, বিএসএফ জওয়ানরা বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে। যদিও বিএসএফের অভিযোগ, ওই যুবক ফেনসিডিল পাচার করতে গিয়ে জওয়ানদের হাতে ধরা পড়ে। সেই সময় সে পালাবার চেষ্টা করলে এক বিএসএফ জওয়ান গুলি চালায়। তাতেই মারা যায় সে। যদিও পাল্টা প্রশ্ন উঠেছে, পালাতে গেলে তো পীঠে গুলি লাগার কথা। গুলি কেন বুকে লাগলো? যদিও এর সদত্তর দিতে পারেনি বিএসএফ কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবার সকালে চাষাবাদের জন্য সীমান্তবর্তী এলাকায় গিয়েছিল নিহত ওই যুবক। সীমান্তবর্তী এলাকায় সে নিজেদের জমিতে পাটের চাষ করেছে। এদিন সকালে সে সেই জমি দেখতে গিয়েছিল। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, বিএসএফের জওয়ানরা মহিলাদের পাশাপাশি যুবক ও উঠতি যুবকদেরও যৌন নিগ্রহ করে। অনেকেই লোকলজ্জার ভয়ে তা প্রকাশ করেন না। ভোরের দিকে, সন্ধ্যা বেলায় ও রাতের দিকে সীমান্তে একা কোনও যুবককে দেখতে পেলেই বিএসএফ জওয়ানরা তাঁদের যৌন নিগ্রহ করে। সম্ভবত নিহত যুবকের সঙ্গেও তা করা হয়েছিল বা তা করার চেষ্টা করেছিল। তার প্রতিবাদ করতেই হয়তো গুলি করে মেরে দেওয়া হয়েছে ওই রহুল মণ্ডল নামে ওই যুবককে। যদিও বিএসএফ কর্তৃপক্ষের দাবি, এদিন সকালে সীমান্তবর্তী এলাকায় ফেনসিডিল পাচার করতে গিয়েছিল ওই যুবক৷ তাকে দেখে সন্দেহ হওয়া দাঁড়াতে বলেন জওয়ানরা৷ কিন্তু বিএসএফের কথা না শুনে পালিয়ে যায় রহুল৷ তখন এক জওয়ান গুলি চালায়৷ গুলিটি রহুলের বুকে গিয়ে লাগে৷ গুলিবিদ্ধ অবস্থায় তার মৃত্যু হয়৷

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের