মাথায় ফুটবল নিয়ে মোটরবাইকে সবজি বিক্রেতা, মমতার সামাজিক প্রকল্পই তুলছেন প্রচারে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনে এবার নানা অভিনব প্রচার দেখা যাচ্ছে। বাড়ির কাজ করে দেওয়া থেকে শুরু করে দাড়ি কামিয়ে দেওয়া দেখেছে রাজ্যবাসী। কিন্তু এবার সামনে চলে এল আরও এক অভিনব প্রচার। যা বাকি সব প্রচারকে শত যোজন দূরে পিছিয়ে দিয়েছে। জলপাইগুড়ি শহরে যে প্রচার দেখা গেল, তাতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও তা ভাইরাল হয়ে গিয়েছে। মাথায় ফুটবল নিয়ে মোটরবাইক চালিয়ে চলেছেন মাইলের পর মাইল! ৪০ কিমি বেগে মোটরবাইক চালালেও জলপাইগুড়ি শহরের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বনাথ সেনের মাথা থেকে পড়ছে না ফুটবল। তাঁর এই দক্ষতা দেখে অনেকেই তা ক্যামেরাবন্দি করেছেন। যা শনিবারের বারবেলাতেও চায়ের দোকানে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এখানেই শেষ নয়, বিশ্বনাথ সেন একজন লোকশিল্পী। আবার তিনিই এলাকার সবজি বিক্রেতা। তাহলে কীসের প্রচার করছেন?‌ কার হয়ে প্রচার করছেন?‌ এটা শুনতে এগিয়ে যান সাধারণ মানুষজন। তারপর মানুষজন তাঁর সঙ্গে ছবি তোলেন। উঠতে থাকে সেলফি। কেউ কেউ আবার রিল বানিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এভাবেই তিনি ‘খেলা হবে’ স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নানা সামাজিক প্রকল্পের প্রচার করছেন। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, এমন প্রচারের জন্য তৃণমূল কংগ্রেস তাঁকে ‘দায়িত্ব’ দেয়নি। সম্পূর্ণ নিজের ইচ্ছেয় লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর প্রচার করছেন তিনি।

আবার জীবনে ফুটবলার হওয়ার ইচ্ছে ছিল বিশ্বনাথ সেনের। কিন্তু আর্থিক সমস্যার জেরে সেই ইচ্ছে পূরণ হয়নি। কিন্তু খেলার মাঠ তাঁকে আজও টানে। কোথাও খেলা হলেই হাজির হয়ে যান তিনি। মাথায় ফুটবল নিয়ে মাঠের বাইরে দাঁড়িয়ে খেলা দেখেন। কখনও আবার কোনও শোভাযাত্রা অথবা মেলায় হঠাৎ হাজির হন। এই বিষয়ে বিশ্বনাথ সেন বলেন, ‘‌আমি চাই রাজ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হোক। কারণ, আমার মনে হয়, দিদি বাংলার সাধারণ মানুষের জন্য অনেক ভাবেন। তাঁর সরকারের আমলে বহু গরিব মানুষ উপকৃত হয়েছেন। আমি নিজেও লোকশিল্পী ভাতা পাই। এটাকে সম্মান মনে করি। তাই মমতার সরকারের নানা প্রকল্পের মাধ্যমে মানুষের যে সুফল হয়েছে, সেটাই প্রচার করছি।’‌

এছাড়া মাথায় ফুটবল নিয়ে মোটরবাইক চালিয়ে যাওয়ার পিছনে আর একটি বার্তা রয়েছে। আলপনা আঁকা ডজন খানেক হাঁড়ি মাথায় নিয়ে নৃত্য প্রদর্শন করে সবাইকে প্রচারের সঙ্গে বার্তা দেন বিশ্বনাথ। বিশ্বনাথের কথায়, ‘‌খেলা হবে স্লোগান আমার ভাল লাগে। তাই এই স্লোগানকে সামনে রেখেই ভোটের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের প্রচার করছি। আর এখনকার ছেলেমেয়েরা মোবাইলে মুখ গুঁজে পড়ে থাকে। মোবাইল ছেড়ে তারা যাতে মাঠে আসে, খেলাধূলো করে, সেই বার্তাও দিচ্ছি। কারও কাছ থেকে কোনও অর্থের জন্য আমি এসব করি না।’‌

আজ পুরুলিয়ায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন